Breaking News
Home / TRENDING / বিপ্লব দেব গণতন্ত্রের হত্যাকারী, এক সঙ্ঘীর খোলা চিঠি

বিপ্লব দেব গণতন্ত্রের হত্যাকারী, এক সঙ্ঘীর খোলা চিঠি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ত্রিপুরায় বিজেপির সাফল্যের পর পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বের পালে হাওয়া দিয়েছে। এমনটাই দাবি রাজ্য নেতৃত্বের একাংশের। কিন্তু সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলে এক খোলা চিঠি প্রকাশ করলেন এক আরএসএসের এক নেতা। নাম স্বপন দাস। খোলা চিঠিতে তিনি লিখেছেন, ‘বিপ্লব দেব বঙ্গ বিজেপির ক্ষমতাসীন নেতাদের পরোক্ষে মহা উপকার করিলেন। পৌর নির্বাচনে এ রাজ্যে বিজেপির ভরাডুবির পুরো দায় ত্রিপুরা বিজেপির উপর পুরোপুরি চাপাইয়া দিয়া সবাই তার দায় এড়াইতে পারিবেন। অমিতাভ স্যার তার এবিভিপির প্রাক্তন সাকরেদ শ্রী কিশোর বর্মনের নিকট আভারী থাকিবেন কারন তিনিই তার নিকট আত্মীয়ের এতবড় উপকার করিলেন।”

তিনি আরও লিখেছেন, ‘দুজনের প্রমোশন হওয়া আশু প্রয়োজন , বিএল সন্তোষজী তাহার যোগ্য সহকারী দের খুঁজিয়া পাইলেন। বাঙালিদের পক্ষে বড় লজ্জার, গনতন্ত্র প্রিয় বাঙালী ২০১৮ পনচায়েত নির্বাচনে ৩৪ শতাংশ আসন বিরোধীদের প্রাথী’ দিতে না দিতে দেওয়ার কারনে তৃনমূলকে ক্ষমা করেন নাই, লোকসভার ভোটে হাতে নাতে ফল দেখেছিল তৃনমূল।’ স্বপন লিখেছেন, ‘ত্রিপুরায় বিজেপি একই খেলা খেলেছে, এর ফল দলকে সারা দেশে পেতে হবে।

আমি সারাজীবন গনতন্ত্র রক্ষায় সামিল,বিপ্লব দেবের মতো গনতন্ত্র হত্যাকারী আমাদের নেতা হতে পারে না তাকে যারা আজ সমর্থন করছেন তারা আমার আদর্শ হতে পারে না।’ তাঁর কথায়, “দল মানুষের কাছে ক্ষমা চেয়ে বিপ্লব দেব সহ গনতন্ত্র হত্যাকারীদের দল থেকে বহিষ্কার করুন নচেৎ ফলের জন্য অপেক্ষা করুন, ২ টো সিট রাখতে গিয়ে কত সিট হারাতে হয় দেখুন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *