Breaking News
Home / TRENDING / রাহুল গাঁধীকে সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে দলের অবস্থান স্পষ্ট করতে বললেন পিকে

রাহুল গাঁধীকে সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে দলের অবস্থান স্পষ্ট করতে বললেন পিকে

নীল রায়।

জোড়া টুইট করে কংগ্রেস রাহুল গাঁধীকে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে (Rahul Gandhi) দলীয় অবস্থান স্পষ্ট করতে বললেন ভোটগুরু প্রশান্ত কিশোর (Prashant Kishor)। মঙ্গলবার সকালে পরপর দুটি টুইট করেন তিনি। প্রথম টুইটে তিনি লেখেন, “কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলছেন তা আমাকে জানানোর পরিবর্তে কংগ্রেস সভানেত্রী ঘোষণা করুন যে কোথাও এনআরসি হবে না। এটাও বলা বন্ধ করুন আমরা সংসদে সিএবি-র বিরুদ্ধে ভোট দিয়েছিলাম, কিন্তু তা রুখতে পারিনি। এমনটা বলে বিভ্রান্ত করবেন না।”

পরের টুইটটে তিনি সরাসরি নিশানা করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে। টুইটে প্রশান্ত কিশোর লেখেন, “সিএএ -এনআরসি (NRC) বিরোধী নাগরিকদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য রাহুল গাঁধী আপনাকে ধন্যবাদ। কিন্তু রাষ্ট্রের কাছে আপনাদের ‘নো এনআরসি’ অবস্থান স্পষ্ট করে বলা প্রয়োজন। আশা করি আপনি ও কংগ্রেস সভানেত্রী সঙ্গে কংগ্রেস শাসিত রাজ্যগুলিও তাদের অবস্থান স্পষ্ট করে সকলকে জানাবেন যে তাদের রাজ্যে এনআরসি হবে না।” দিন কয়েক আগেও সিএএ (CAA) ও এনআরসি বিরোধী আন্দোলনে কংগ্রেসের (Congress) আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রশান্ত কিশোর ‌

প্রসঙ্গত, প্রশান্ত কিশোর বারবার কংগ্রেসকে নিশানা করে রাজনৈতিক টুইট করায় প্রশ্ন উঠছে জাতীয় রাজনীতিতে। আইপ্যাকের কর্ণধার মুখে যতই বলুন আসলে নৈতিকভাবে তিনি এখনও বিজেপির শরিক জেডিইউ-এর সহ-সভাপতি। তাছাড়া পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, দিল্লিতে আপ ও তামিলনাড়ুতে ডিএমকে দলকে বিধানসভা ভোট বৈতরণী পাড়ের দায়িত্ব নিয়েছেন তিনি ‌ এমতাবস্থায় সমভাবাপন্ন দল হলেও এই তিন দল কংগ্রেসের সঙ্গে সমঝোতায় নেই। ফলে কংগ্রেসের ভোট ব্যাংকে ভাঙন ধরিয়ে পশ্চিমবঙ্গ, দিল্লি ও তামিলনাড়ুতে নিজের দায়িত্বপ্রাপ্ত দলকে বিজেপি বিরোধী ভোট পেতে সাহায্য করতেই কী এমন অবস্থান নিয়েছেন পিকে? এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না জাতীয় রাজনীতির কারবারিরা।

এ প্রসঙ্গে কিষানগঞ্জের কংগ্রেস সাংসদ মহাম্মদ জাভেদ বলেন, “কে কোথায় কী বলছে বা কী টুইট করছে তা নিয়ে কংগ্রেসের কোনও মাথা ব্যথা নেই। কংগ্রেস জানে তাকে কিভাবে চলতে হবে। কারো কাছে পরামর্শ বা শেখার কিছু নেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *