Breaking News
Home / TRENDING / সিএএ – এনআরসির বিরুদ্ধে অবশেষে একযোগে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা বাম-কংগ্রেসের

সিএএ – এনআরসির বিরুদ্ধে অবশেষে একযোগে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা বাম-কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা। অবশেষে একজোট হয়ে নাগরিক সংশোধনী আইন (CAA) ও এনআরসির (NRC) বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত নিলেন বামফ্রন্ট (Leftfront) ও রাজ্য কংগ্রেসের (Congress) নেতারা। এই ইস্যুতে গত সপ্তাহে পৃথকভাবে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল তারা। তারপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কি বাম ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতারা কেবল নির্বাচনের সময় জোট বাঁধবেন? বাকি সময় তারা পৃথকভাবে পথ চলবেন?

কিন্তু সোমবার রাতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, আগামী শুক্রবার ২৭ ডিসেম্বর দুপুর ২.৩০ মিনিট নাগাদ নাগরিক সংশোধনী বিল ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে হাতে হাত মিলিয়ে সামিল হবেন কংগ্রেস ও বামফ্রন্টের নেতারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিল করবেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, প্রদীপ ভট্টাচার্য ও সোমেন মিত্র (Somen Mitra)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *