Breaking News
Home / TRENDING / পিকের পরামর্শে বিধানসভা ভিত্তিক কমিটি করে একুশের লড়াইয়ে যাবে তৃণমূল

পিকের পরামর্শে বিধানসভা ভিত্তিক কমিটি করে একুশের লড়াইয়ে যাবে তৃণমূল

নীল রায়।

লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এবার তৃণমূলের “পাখির চোখ” যেনতেন প্রকারেণ মসনদ রক্ষা। ২০২১ সালে রাজ্যে  বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক শো কোটি টাকা খরচ করে এনেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে। “দিদিকে বলো” নিয়ে এই বিহারী ভোটগুরু যেমন কাজ শুরু করেছেন। তেমনই সাংগঠনিক ক্ষেত্রেও একাধিক পরামর্শ দিচ্ছেন। সূত্রের খবর, তাঁর কথাতেই ২০২১ সালের ভোটের জন্য বিধানসভা ভিত্তিক কমিটি গড়ার কৌশল নিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার কোচবিহারের নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় দলের রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ সুব্রত বক্সী এই কৌশলের কথা প্রকাশ্যে এনেছেন।  ২০২১-এর নির্বাচনকে সামনে রেখে বিধানসভা ভিত্তিক কমিটি গড়বে তৃণমূল কংগ্রেস।

সুব্রত বক্সী জানিয়েছেন, আগামী মাস থেকেই এই কমিটি গঠনের কাজ শুরু হবে। তিনি বলেছেন, “বিধানসভার অধিবেশন শেষ হতেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সমগ্র রাজ্যে বিধানসভা ভিত্তিক সংগঠন গড়ে তোলা হবে। তবে কমিটি গঠনের আগে পর্যন্ত যেভাবে কোর কমিটির মাধ্যমে বিভিন্ন জেলায় দলের সাংগঠনিক কাজকর্ম করা হচ্ছে, তা চলবে”। সূত্রের খবর, প্রত্যেক বিধানসভায় চারজনকে দায়িত্বে রেখে নতুন কমিটি গঠন করা হবে। তবে সেই কমিটি বিধায়কদের নাকি জেলা সভাপতির নেতৃত্বাধীন হবে, তা এখনও স্পষ্ট নয়। প্রশান্ত কিশোরের কথা মতো কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝাঁ চকচকে বহুতল “মোক্ষ ল্যান্ডমার্ক”-এর দফতরে চারজন করে কর্মীর নাম ইতিমধ্যে বিধায়করা জমা দিয়ে এসেছেন।

পাশাপাশি লোকসভা নির্বাচনে পরাজয়ের পর ভেঙে দেওয়া ব্লক কমিটিগুলি নতুন করে তৈরি করা হবে কিনা, তা নিয়েও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে বিধানসভা ভিত্তিক কমিটি গঠনের এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তৃণমূলের দলীয় সংগঠন যেমন ছিল, তেমনই সক্রিয় থাকবে বলে জানিয়েছেন সুব্রত বক্সী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *