Breaking News
Home / TRENDING / কাশ্মীর নিয়ে শ্রীলঙ্কার পর ভারতের পাশে দাঁড়াল মালদ্বীপ

কাশ্মীর নিয়ে শ্রীলঙ্কার পর ভারতের পাশে দাঁড়াল মালদ্বীপ

ওয়েব ডেস্কঃ

 

শ্রীলঙ্কার পর কাশ্মীর নিয়ে ভারতের পাশে দাঁড়াল মালদ্বীপ। কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করল ছোট দ্বীপ রাষ্ট্রটি। শুক্রবার পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে ফোনে কথা হয় মালদ্বীপের বিদেশমন্ত্রী আব্দুল্লা শাহিদের। ওই কথোকথনে মালদ্বীপের বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন,  কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়া এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই ভারত তা করে কোনো ভুল করেনি।

 

শাহিদ কুরেশিকে আরও বলেন, ভারত ও পাকিস্তান উভয়ই হল মালদ্বীপের প্রতিবেশী দেশ। এই দুই দেশ আমাদের কাছে বন্ধু এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদের খুবই মজবুত। তাই এই দুই দেশে কোনো সমস্যা হলে সমাধানের জন্য আমরা এগিয়ে আসব। 

 

প্রসঙ্গত, এর আগে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা কাশ্মীর নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিও মেনে নিয়েছে ৩৭০ ধারা ভারতের অভ্যন্তরীণ বিষয়। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *