প্রসেনজিৎ মাহাতো:
কাউন্ড ডাউন শুরু ধুন্ধুমার ডুরান্ড ফাইনালের। হুঙ্কার দিচ্ছে গোকুলাম। তৈরি মোহনবাগান। ট্রফি পাওয়ার ব্যাপারে দুই শিবিরই আত্মবিশ্বাসী। ধারে–ভারে এগিয়ে মোহনবাগান। কিন্তু, ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে ওঠা কেরালার রাজ্যটিও সহজে জমি ছাড়তে নারাজ।
উত্তেজক ফাইনালের অপেক্ষায় কলকাতার ফুটবলপ্রেমীরা। মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলছেন, ফাইনালে কোনও দলই অ্যাডভান্টেজ নয়। সুতরাং কিবু জানেন, একটু ভুল করলেই তার মাশুল দিতে হবে। গোকুলাম শিবির কলকাতা থেকে ট্রফি জিততে মুখিয়ে। গোকুলামের স্প্যানিশ কোচ বলছেন, মোহনবাগান ভাল টিম। ওরা পাসিং ফুটবল খেলে। আমাদের লড়ে ট্রফি জিততে হবে।’
শনিবারের ফাইনালে দু’দলই প্রথম একাদশে কয়েকটা পরিবর্তন আনছেন। বাগানের প্রথম একাদশে ঢুকছেন সুহের। বিপক্ষের জোসেফকে নিয়ে সতর্ক কিবু। তাঁকে ম্যান মার্কিংকে না রাখলেও নজরে রাখা হবে। গোকুলাম বধ করতে উইং–প্লের ওপর জোর দিচ্ছে সবুজ–মেরুন। দলে চোট–আঘাত সমস্যা নেই।
গোকুলামের গোল করার ভরসা বাগানের প্রাক্তনী হেনরি কিসেকা। তিনি বলেন, ‘ফাইনালের জন্য তৈরি। দুটো দলই যোগ্যতা অনুযায়ী ফাইনালে উঠেছে। কেউ এগিয়ে কেউ পিছিয়ে নয়।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news