Breaking News
Home / TRENDING / করোনা আক্রান্ত শ্রমিকের সংস্পর্শে আসা আধিকারিকদের কোয়ারান্টিনে পাঠালো হলদিয়া ডক কর্তৃপক্ষ

করোনা আক্রান্ত শ্রমিকের সংস্পর্শে আসা আধিকারিকদের কোয়ারান্টিনে পাঠালো হলদিয়া ডক কর্তৃপক্ষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হলদিয়া বন্দরে (Haldia Port) করোনা ভাইরাস (Cooronavirus) আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা আধিকারিকদের কোয়ারেন্টাইন এ পাঠালো পোর্ট কর্তৃপক্ষ। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে কলকাতা পোর্টের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়। সম্প্রতি দিল্লিতে নিজামুদ্দিন মারকাজে তবলিঘি জামাতের অনুষ্ঠানে গিয়েছিলেন হলদিয়া বন্দরের বিলাল খান নামে এক কর্মী। বন্দর সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তি সম্প্রতি নিজামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। এই অনুষ্ঠানে জমায়েতকারী ৯০০০ জন মানুষ চিহ্নিত করেছে কেন্দ্র। তাঁদের মধ্যে ওই ব্যক্তিও ছিলেন। ২৪ মার্চ দিল্লি থেকে হলদিয়া ফিরে আসেন বেলাল খান।

বুধবারই তাঁকে উদ্ধার করে কোয়ারেন্টাইনে রাখার বন্দোবস্ত করে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এই খবর চাউর হয়ে যেতেই আতঙ্কের সৃষ্টি হয়েছে হলদিয়া বন্দরে। নিজাম উদ্দিনের ধর্মীয় অনুষ্ঠান থেকে ফিরে বেশ কয়েকদিন এখানে কাজ করছিল করোনা আক্রান্ত বিলাল। বৃহস্পতিবার রাতে জানা যায় করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ ধরা পড়েছে তাঁর। ফলস্বরূপ শুক্রবার বন্দরের বাকি সমস্ত কর্মী আতঙ্কে কাজ আসেননি। এমনিতেই লকডাউন পরিস্থিতিতে বন্দরের স্বাভাবিক কাজকর্ম বন্ধ। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য আধিকারিকরা হলদিয়া বন্দরে আসছিলেন। এই সময়কালে যে সমস্ত আধিকারিকরা বিলালের সংস্পর্শে এসেছে তাদের সবাইকে কোয়ারেন্টাইন এ পাঠিয়েছে হলদিয়া ডক কর্তৃপক্ষ। ওই ব্যক্তি বন্দরের ১৩ নম্বর জেনারেল কার্গো বার্থ বা জিসি বার্থে একটি বেসরকারি ক্রেন অপারেটিং সংস্থায় সুপার ভাইজারের কাজ করেন।

জানা গিয়েছে, ৩১ মার্চ থেকে হলদিয়া মহকুমা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। ২ মার্চ তাঁর লালারসের নমুনা পাঠানো হয় কলকাতায়। রাত ১০টা নাগাদ বেলেঘাটা আইডি থেকে খবর আসে তাঁর করোনা পজিটিভ। রাতেই তাঁকে বেলেঘাটায় স্থানান্তরিত করা হয়। তাঁর পরিবারের পাঁচ জনকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। সিআইএসএফ বন্দর ফাঁকা করছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *