Breaking News
Home / TRENDING / ভারতে সস্তায় ব্যাটারি গাড়ির পথেও কাঁটা ছড়াল করোনা

ভারতে সস্তায় ব্যাটারি গাড়ির পথেও কাঁটা ছড়াল করোনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

করোনা প্রভাব পড়ল কার শিল্পেও।
আজ্ঞে হ্যাঁ। গাড়ি। শুধু গাড়ি বললে পুরো বলা হয় না। ব্যাটারি চালিত গাড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই বিশেষ আগ্রহ দেখিয়েছেন দেশে ইভি বা ইলেকট্রিক ভেহিকেলের প্রসারের দিকে। মহিন্দ্রা ইতিমধ্যেই ছোট ইলেকট্রিক গাড়ি বাজারে এনেছে। দাম ১০ লাখের কিছু বেশি। টাটা মোটর্সও ব্যাটারি চালিত গাড়ি তৈরিতে মনোযোগ দিয়েছে। সূত্রের খবর ৬ থেকে ৭ লাখের মধ্যে ব্যাটারি গাড়ি বাজারে আনার চেষ্টা করছে টাটা। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু করোনার আক্রমণে এখন অনেক কিছুর মতোই অনিশ্চিত হয়ে পড়েছে ব্যাটারি গাড়ির ভবিষ্যৎ। একে তো এই গাড়ি তৈরির পার্টস আসে চায়না ও কোরিয়া থেকে। চায়না ইতিমধ্যে পার্টস সরবরাহের জন্য প্রস্তুত জানালেও, মাল নিয়ে আসা এখন লকডাউনের ফলে সম্ভব নয়। তার ওপর আন্তর্জাতিক বাজারে পেট্রল ডিজেলের দাম নিম্নমুখী। ভারতেও জ্বালানীর দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সস্তায় পেট্রল পেলে সাধারণ মানুষ আর ব্যাটারির গাড়ির আগ্রহ দেখাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।
সব মিলিয়ে ইলেট্রিক ভেহিকেলের পথেও এখন পড়েছে করোনা কাঁটা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *