Breaking News
Home / TRENDING / মৃত ৯, সোমবার বিপর্যস্ত ওড়িশা পরিদর্শনে প্রধানমন্ত্রী

মৃত ৯, সোমবার বিপর্যস্ত ওড়িশা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক:

যেভাবেই হোক কলকাতার বিপদ কেটেছে, কিন্তু অক্ষত থাকেনি বাঙালির প্রিয় শহর তথা সমুদ্র সৈকত পুরী। সে রাজ্যের ১১ জেলায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে ফণীর তাণ্ডবে। এখনও অবধি সরকারিভাবে মৃতের সংখ্যা ৯। এই সংখ্যা পড়ে বাড়তে পারে বলে আশঙ্কা করছে ওড়িশা প্রশাসন। কারণ এখনও বহু জায়গায় পৌঁছতে পারেনি উদ্ধার কর্মীরা।

এদিকে খোদ পুরীতে মৃতের সংখ্যা ৩। অন্যদিকে রাজধানি শহর ভূবনেশ্বরে মারা গিয়েছেন ৩ জন। নয়াগড় ও কেন্দ্রপাড়ায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের। তবে হাজারো সতর্কতা নেওয়ার পর, বহু মানুষকে দুর্যোগের আগেই সরিয়ে ফেলা সম্ভব হওয়াতেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমানো গিয়েছে। তব প্রাণহানী কমানো গেলেও প্রভূত সম্পত্তির ক্ষতি হয়ে গিয়েছে। সেই বিপুল হিসেবের ক্ষতিয়ান এখনই পাওয়া সম্ভব না।

এদিকে সোমবারই ওড়িশা পরিদর্শনে সে রাজ্যে উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  গতকালই তিনি ওড়িশার জন্য আগাম ১০০০ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেন। পাশাপাশি আজ টুইটারে জানান, সোমবার ৬ মে আমি ওড়িশায় যাব। গোটা পরিস্থিতি সরেজমিনে দেখব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *