নীল রায়:
ঘূর্ণিঝড় ফণী বাংলায় আছড়ে পড়ার পর রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে দিল্লি থেকে নরেন্দ্র মোদি কথা বলেন রাজ্যপালের সঙ্গে। তারপর টুইট করে সে কথা নিজেই জানান। সেখানে তিনি লেখেন, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সঙ্গে আমার কথা হয়েছে বাংলায় ঘূর্ণিঝড় ফণী আছড়ে পড়ার পর সেখানকার পরিস্থিতি নিয়ে। কেন্দ্রীয় সরকার সবরকম সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে।
বাংলার রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হওয়ার পাশাপাশি ওড়িশার রাজ্যপালের সঙ্গেও কথা বলেন তিনি। আগামী ৬ মে ফণীর দাপটে আক্রান্ত ওড়িশা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এদিন টুইট করে সে কথাও জানান প্রধানমন্ত্রী। এদিকে ঘূর্ণিঝড়ের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫ মে-র জোড়া জনসভা বাতিল হয়েছে বাংলায়। ৬ মে ওড়িশার ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর সম্ভবত তিনি বাংলা জনসভা করতে আসবেন বলে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news