ওয়েব ডেস্ক:
কাল সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেনি কলকাতা। প্রহর গুণেছে। এই বুঝি সে এল আর চালালো তাঁর ধ্বংসলীলা। কিন্তু প্রকৃতি-ঈশ্বর সহায় হয়েছেন। কান ঘেঁষে বিপদ সরে গেছে বাংলাদেশের দিকে। তাই বলে গোটা বাংলার চিত্রটা কিন্তু এমন নয়।

বাঙালির উইকেন্ড ডেসটিনেশন দীঘাকে তছনছ করে দিয়েছে ফণী। রীতিমতো তাণ্ডব চালিয়েছে। অন্ধকার রাতে কিছু বোঝা যায়নি। তবে ঝড়ের শব্দে আর সমুদ্র গর্জনে ভয় কেঁপেছে মানুষ। সকাল হতেই দেখা গেল কতটা ছিল ঝড়ের দাপট। জায়গায় জায়গায় গাছ উপড়ে পড়ে আছে রাস্তার উপর। উড়ে গেছে বাড়ির চালা। আস্ত দোকান উলটে পড়ে আছে। ভেঙেছে সমুদ্র তীরবর্তী একটি ইমরতের শক্তপোক্ত কাঁচ।

মন্দের ভালো একটাই, পুরীর মতো দীঘায় কোনও প্রাণহানীর খবর নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news