নিজস্ব সংবাদদাতা :
স্রেফ ইচ্ছাশক্তির দ্বারা অনেক অসম্ভব কাজও সম্ভব করে তোলা যায়। সবকিছু ঠিকঠাক চললে তেমনই ইচ্ছাশক্তির প্রতিফলন দেখা যেতে পারে বালি নবীন সংঘের কর্তাদের।
স্রেফ একটা পাড়া টুর্নামেন্ট। কিন্তু এই প্রতিযোগিতাটা স্যাটালাইট চ্যানেলে সরাসরি সম্প্রচার করার জন্য উঠেপড়ে লেগেছেন ক্লাবের সভাপতি জয়দীপ গুহ ও সচিব রাজু বণিক।
বেশ কিছু বাংলা চ্যানেলের সঙ্গে কথাবার্তা চলছে। চূড়ান্ত হয়নি এখনও। কয়েকদিনের মধ্যেই তা হয়ে যাবে।
বালির বুকে ঐতিহ্যশালী পাড়া ফুটবল টুর্নামেন্টটি স্থানীয় ফুটবল প্রেমীদের কাছে জনপ্রিয়তার চূড়ায়। প্রতিযোগিতা চলাকালীন নবীন সংঘের মাঠে যা লোক হয়, তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।
৩০ বছরের পুরনো প্রতিযোগিতা এবার শুরু হবে ইংরেজি নববর্ষের দিন থেকে। ফাইনাল ১৪ জানুয়ারি। ফুটবল উৎসব ২০১৮ এই নামে বালির বিভিন্ন জায়গায় পোস্টারও পরেছে।
কলকাতা ময়দানের নামী দলও অংশগ্রহণ করবে এবার। এই প্রতিযোগিতার আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় ফুটবলের একসময়ের হাইয়েস্ট পেইড ফুটবলার ওডাফা ওকোলি খেপ খেলে গিয়েছেন একসময়। ওডাফা ছাড়াও সেই তালিকায় কলকাতা ময়দানের অনেক নাম ছিল। ১৬ দলীয় টুর্নামেন্টে হবে নৈশালোকে। অংশ নিচ্ছে ইস্টার্ন রেল, তালতলা একতা, লিলুয়া ওয়ার্কয়শপ এবং প্রথম ডিভিশন খেলা ফুটবলাররা। ১লা জানুয়ারি উদ্বোধনের দিন চমক কম থাকছে না। অতিথি হিসেবে হাজির থাকছেন বিওএ সভাপতি অজিত ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ ও মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। শীতের দুপুরে ফুটবলের উষ্ণতা নিতে চলে আসতেই হবে বালি নবীন সংঘের মাঠে ফুটবল যুদ্ধে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news