Breaking News
Home / TRENDING / দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে কমল মৃত্যুর সংখ্যাও

দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে কমল মৃত্যুর সংখ্যাও

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) দৈনিক সংক্রমণে ব্যাপক হ্রাস হল। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০,৫৮৯ জন। সোমবারের তুলনায় ১২ হাজার মানুষ কম আক্রান্ত হয়েছেন। প্রায় এক মাস পর দৈনিক সংক্রমণ এতটা কম হল বলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আইসিএমআর। ৩ অগস্টের পর আজকের মৃত্যু সংখ্যা কমে হয়েছে ৭৭৬। পাশাপাশি সংক্রমণের হারও নেমে এসেছে ৬ শতাংশে। দেশে এখনো পর্যন্ত মোট আক্রান্ত ৬১ লক্ষ ছাড়াল। এখনও অবধি কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৬১ লক্ষ ৪৫ হাজার ২৯১ জন। প্রতিদিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। সোমবার তা ১১ শতাংশে পৌঁছলেও আজ কমে হয়েছে ৬.১৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৪২ হাজার ৮১১ জনের। অন্যদিকে, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) জানান, করোনা অতিমারী নিয়ে অনলাইন পোর্টাল লঞ্চ করা হল। করোনার টিকা (Coronavirus vaccine) ও তার গবেষণা সম্পর্কিত যাবতীয় তথ্য যে কেউ এই অনলাইন পোর্টালে পেয়ে যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে করোনার প্রথম ভ্যাকসিন আসতে চলেছে ২০২১ সালের প্রথম দিকে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, “ভ্যাকসিন তৈরির গবেষণা পুরোদমে চলছে৷ দেশে বর্তমানে তিনটি সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে৷ আমরা আশা করছি, ২০২১ সালের প্রথম তিন মাসেই ভ্যাকসিন পেয়ে যাবে দেশবাসী৷” 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *