ওয়েব ডেস্ক:
মোটামুটি সুস্থ হয়েই বাড়ি ফিরলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। তবে মঙ্গলবার হাসপাতাল সূত্রে তাঁর যে চিকিৎসা হয়েছে বলে জানা গেল, তাতে করে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে যে জল্পনা ছড়িয়েছে বাজারে তা আরও বাড়ল বৈ কমল না।
আজ ফের জানা গেল, বেশি মাত্রায় ওষুধ খেয়ে ফেলাতেই রবিবার গুরুতর অসুস্থ হয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। এমনকী জানা যাচ্ছে, পরিস্থিতি জটিল হওয়ায় তাকে আইসিইউ বিভাগে রাখা হয়। সূত্রের খবর, রাতেই তার স্টমাক ওয়াশ করেন চিকিৎসকরা। এরপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়।
সোমবার বিকেল ৫টা নাগাদ তাঁকে জেনারেল বেডে দেওয়া হয় বলে জানা গিয়েছে। তখনই চিকিৎসকরা জানান যে, নুসরত এখন সুস্থ। এরপর আর নার্সিংহোমে থাকতে রাজি হননি নুসরত। ফলে সোমবারই নার্সিংহোম থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরেন বসিরহাটের সাংসদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news