নিজস্ব প্রতিবেদন:
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ না দেওয়ার জন্য বিজেপির সঙ্গে সরকার গড়েনি শিবসেনা। এমনকি এনডিএ ছেড়ে বিরোধী এনসিপি ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। এবার সেই শিবসেনাকে ঘুরিয়ে খোঁচা দিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার নাগপুরে সঙ্ঘের একটি অনুষ্ঠানে ভাগবত মানুষের লোভ ও স্বার্থ নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “সবাই জানে স্বার্থ খুব খারাপ। কিন্তু খুব কম লোকই আছে, যাঁরা নিজের স্বার্থের কথা চিন্তা করে না। এখানেই কিছু ব্যক্তি আছে, যাঁরা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে।” মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কটের সময় মোহনের ভাগবতের এই খোঁচা যে শিবসেনার দিকে, তা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক দলগুলির।
একইসঙ্গে সঙ্ঘ প্রধান আরও বলেন, “সব মানুষই জানে প্রকৃতির ক্ষতি করলে মানুষেরই ক্ষতি হবে, তবুও সব মানুষ প্রকৃতির ক্ষতি করে। আবার সবাই জানে নিজেদের মধ্যে ঝগড়া করলে দু’জনেরই ক্ষতি হয়। তারপরেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব এখনও মিটছে না।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভাগবতের এই কথা থেকে এটা পরিষ্কার বিজেপি ও শিবসেনা দ্বন্দ্ব মিটিয়ে পুনরায় এক হয়ে লড়াই করুক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news