Breaking News
Home / TRENDING / ‘ছত্রিশ মানে থার্টিফোর’, আবিষ্কৃত হল গণিতের যুগান্তকারী সূত্র!

‘ছত্রিশ মানে থার্টিফোর’, আবিষ্কৃত হল গণিতের যুগান্তকারী সূত্র!

তরুণ সেন:

প্রতিদিন জ্ঞানে-বিজ্ঞানে বাঙালি চমকিত হচ্ছে নিদারুণ সব আবিষ্কারে। বিজ্ঞানের নব নব সূত্রে বাঙালি সন্তানেরা বঙ্গভূমিকে সোনার বাংলা করে তুলছেন, স্বদেশবাসীর মুখে খিক খিক হাসি ফোটাচ্ছেন, এ কি কম কথা! অতি সম্প্রতি আবিষ্কার হয়েছে, ‘ছত্রিশ মানে থার্টিফোর’ সূত্রটি! আবিষ্কর্ত্রী অভিনেত্রী রাজনীতিক নুসরাত জাহান। গণিতজ্ঞ কেশব নাগ বেঁচে থাকলে আজ কী খুশিই না হতেন! কয়েক দশক ধরে পাটি, বীজ, মিতিমালার অঙ্ক কষে তিনি যা খুঁজে পাননি, তাঁর নাতনিপ্রতিম নুসরাত তাই করে দেখালেন! এই সূত্রের পরিচয় পেয়ে বঙ্গবাসী শুধু যে চমৎকৃত হয়েছেন তাই নয়, সম্প্রতি বিখ্যাত বাংলা মিডিয়াম স্কুল গুলো বন্ধের কারণ খুঁজে পেয়েছেন এবং এখান থেকে সেই শোকের সান্ত্বনাও খুঁজে নিয়েছেন। সামনের বছর ক্লাস সেভেনের বীজগণিতে দিদি নিশ্চয়ই এই নব আবিষ্কৃত সূত্রটি অন্তর্ভুক্ত করে নেবার আদেশ দেবেন। অভিনেতা দেবের (তখনও তাঁর মাথায় রাজনীতির পালক ওঠেনি) সঙ্গে আলাপচারিতায় ফিরহাদ হাকিম (তখনও তাঁর মাথায় মেয়রের পালক ওঠেনি) স্পষ্টই বলেছিলেন, দিদির কথাই পশ্চিমবঙ্গে শেষ কথা। আমরাও সেই বিশ্বাসেই আস্থা রেখে দাবি জানাচ্ছি সূত্রটা যেন সিলেবাসে অবশ্যই থাকে গো দিদি!

এবারের ভোটে আমরা, মনে, পশ্চিমবঙ্গবাসীরা দিদি আপনার কাছে চাকরি চাই না, ভাতা চাই না, অনুদান চাই না (উন্নয়ন ও অনুপ্রেরণা চাই না বললে আপনি শুনবেন না জানি, তাই বললাম না) শুধু জ্ঞান-বিজ্ঞানের সংস্কার চাই; আপনারা যে নতুন নতুন আবিষ্কার করেছেন, সিলেবাসে তার অন্তর্ভুক্তি চাই। সিলেবাসের বাইরে কেউ আজকাল পড়তেই চায় না! সে তো আপনি জানেনই, তাই তো সিঙ্গুর এলো নাইনে। তাই বলছি কি, আপনার যুগান্তকারী আবিষ্কার, ওই যে পৃথিবীতে ১১৪০টা দেশ আছে! যা শুনে নাসা অব্দি চমকে গিয়েছিল, ইউনেস্কো তো বটেই। ওদের কাছেও খবর ছিল না, এখনও নেই! কারণ, ওরা মূর্খ বড়ো, সামাজিক নয়! এ যে কতবড় আবিষ্কার, আর্যভট্টের শূন্য আবিষ্কারের মতোই মহান এটা আর কেউ বুঝল না। নিশ্চয়ই কোন ‘কুচুটে’-র কলকাঠি আছে এর পেছনে! আর ওই যে চিকিৎসাবিজ্ঞানের আবিষ্কার, একটা শিশুর ওজন জন্মের সময় পনেরশো কেজি হওয়া উচিত–এই তত্ত্বটিও মেডিক্যালের সিলেবাসে আসা উচিত। উচিত নয়, বলুন? পারলে পাশের বাংলাভাষী রাজ্যের বিপ্লব দেবের মহাভারতের ইন্টারনেট তত্ত্বও সিলেবাসে রাখার অনুরোধ রাখছি; ব্যাসদেব খুশি হবেন। আর আমরা তো খুশিতেই আছি গো দিদি সেদিন থেকে, যেদিন থেকে আমরাও আবিষ্কার করেছি, বঙ্গের রাজনৈতিক মঞ্চগুলো প্রতিভার স্পর্শে দিনে দিনে বিজ্ঞানের ল্যাবরেটরি হয়ে উঠেছে! যেভাবে সবাই জটিল অঙ্ক কষে বলে দিচ্ছেন কে কটা সিট কনফার্ম পাবেন, তাতে ভয়ও যে হচ্ছে না তা নয়, কুচুটে চক্রান্তবাজ তো কম নেই; ইসরোতে কলকাঠি নেড়ে তোমাদের সবাইকে যদি ডেকে নেয়, তাহলে ফাঁকা বঙ্গে রাজনীতি করবে কে!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *