ওয়েব ডেস্ক:
যাদের সাক্ষাৎকার দিলেন সেই চ্যানেলের বিরুদ্ধেই অন-ক্যামেরা চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী, আর সেই অংশ কেটে বাদ দিল সর্বভারতীয় সংবাদ সংস্থাটি। ভোটের মুখে যা নিয়ে তৈরি হল চরম বিতর্ক। ইতিমধ্যে বাদ যাওয়া সেই অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার পর চরম নিন্দা শুরু হয়েছে চ্যানেলটির।
কিন্তু কী এমন অভিযোগ করেছিলেন মোদি যে টিভি চ্যানেলটি সেই অংশ সম্প্রচারের আগে এডিট করল?
আসলে গত পরসু নেওয়া ওই সাক্ষাৎকার সম্প্রচারিত হয় গতকাল। যার একটি অংশে ওঠে রাফায়েল প্রসঙ্গ। ‘কংগ্রেস পন্থী’ বলে পরিচিত চ্যানেলটি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদিকে রাফায়েল নিয়ে চোখা চোখা প্রশ্ন করে। মোদি প্রথমে তার উত্তর দিলেও পরে সরাসরি অভিযোগ করেন, আপনাদের চ্যানেল রাফায়েল নিয়ে প্রশ্ন করতে পারে কিন্তু একটি পরিবারের দুর্নীতি প্রমাণসহ প্রকাশ্যে আসার পরেও তাঁদের প্রশ্ন করে না! প্রধানমন্ত্রী আরও বলেন, রাফায়েল নিয়ে একাধিক জায়গায় আমি জবাব দিয়েছি। সংসদে খোলাখুলি আলোচনা হয়েছে, সুপ্রিম কোর্ট রাফায়েল নিয়ে রায় দিয়েছে, এমনকী ফ্রান্স সরকারও তাদের বক্তব্য জানিয়েছে। তারপরেও আপনারা বিষয়টি নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন। তা করুন, আমার অসুবিধা নেই। কিন্তু ওই পরিবারের সম্পত্তির দুর্নীতি প্রমাণ সহ ডিজিটাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরেও বিষয়টি নিয়ে আপনারা নিশ্চুপ! যে কোনও কারণেই হোক তাঁদের কোনও প্রশ্ন করেন না আপনারা! এমনকী দেশের অর্থমন্ত্রী ওই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলে আপনারা তা ব্ল্যাক আউট করেন। নিশ্চয়ই আপনাদের ওই পরিবারকে প্রশ্নের মুখে ফেলায় কিছু অসুবিধা আছে।
প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে যে পরিবারের কথা সাক্ষাৎকারে তুলেছেন সেটি যে গাঁধী পরিবার তা বলা বাহুল্য। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা গাঁধীর স্বামী রবার্ট বঢড়া সম্পত্তি সংক্রান্ত দুর্নীতিতে একাধিকবার ইডির জেরা সামলেছেন। গ্রেফতার হয়েছে বঢড়া ঘণিষ্টও। যা নিয়ে ভোটের মুখে বিপাকে পড়ছেন রাহুল। উল্টো দিকে রাফায়েল যুদ্ধ বিমান কেনায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। তবে এগুলিও এখন বড় কথা নয়, আসল কথা হল সংবাদমাধ্যমের ভূমিকায় কালি লাগা। তাদের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন ওঠা। প্রধানমন্ত্রীর অভিযোগের পরেও হয়তো প্রশ্ন উঠত না, যদি সেই অংশ সম্প্রচারিত হত। কিন্তু উক্ত অংশটি বাদ দেওয়ায় ওই সর্বভারতীয় চ্যানেলটি তাদের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণত হারালো বলেই মনে করা হচ্ছে। কারণ এতদিন তাদের সম্পর্কে যে আপাত ধারনা (কংগ্রেস পন্থী চ্যানেল) ছিল, এবার তা প্রতিষ্টিত হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news