Breaking News
Home / TRENDING / এনপিআরে অনুমোদন দিয়ে দিল মোদীর মন্ত্রিসভা

এনপিআরে অনুমোদন দিয়ে দিল মোদীর মন্ত্রিসভা

নিজস্ব সংবাদদাতা। ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (NPR) বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার দুপুরে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, আগামী বছর ১ এপ্রিল থেকে এন পি আরের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৮৫০০ কোটি টাকা।

ন্যাশনাল পপুলেশন রেজিস্টার নিয়েও বিভ্রান্ত তৈরি হয়েছে জনমানসে। সিএএ ও এনআরসি নিয়ে চরম বিতর্কের মাঝেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ঘটনাও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয়। এনপিআর হল, ভারতে বসবাসকারী বাসিন্দাদের ঠিকানা সংক্রান্ত ডেটাবেস তৈরি করা। ভারতীয় সংবিধানের ১৯৫৫ সালের আইন ও ২০০৩ সালে নিয়োজিত রুল অনুযায়ী এই এনপিআর হবে।

ঘটনাচক্রে, পশ্চিমবঙ্গ ও কেরল সরকার তাদের রাজ্যে এনপিআর প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। কিন্তু, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, রাজ্য সরকার সহযোগিতা না করলে নিজ উদ্যোগেই এই কাজটি করবেন তাঁরা। আগামী বছর সেপ্টেম্বর মাসে এনপিআর প্রক্রিয়া শেষ করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *