নীল রায়।
বিজেপির ফাঁদে কেউ পা দেবেন না ! এভাবেই রাজ্যের মানুষকে সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার উত্তর কলকাতার সিমলা স্ট্রিট থেকে বেলেঘাটা গাঁধী ভবন থেকে মিছিল করেন তিনি। পরে বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন দেশে এনআরসি হবে। আর উলটো কথা বলছেন প্রধানমন্ত্রী। বলছেন, কই আমরা তো কিছু বলছি না। বিজেপির ফাঁদে কেউ পা দেবেন না। প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। বাংলায় নাগরিত্ব আইন হবে না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিজেপি হিন্দু-মুসলমান করছে। আর আমরা লড়ছি হিন্দুস্থানের জন্য। বিজেপিকে যোগ্য জবাব দেবে গণতন্ত্র। গণতন্ত্রের ঝাড়বাতি যখন জ্বলবে, তখন তোমাদের আলো টিমটিম করবে। অহংকার ছাড়ো, ঔদ্ধত্য ছাড়ো।”
লখনউয়ের পরিস্থিতি দেখতে যান তৃণমূল (TMC) সাংসদরা। ১৪৪ ধারা জারি বলে তাঁদের বিমানবন্দরেই আটক করে পুলিশ। সেই প্রসঙ্গে মমতার আক্রমণ, “দীনেশদাদের নামতে দিল না। আর বাংলায় এসে মিছিল করে চলে গেল। এটাই গণতন্ত্র। দেখুন।” নাম না করে বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডাকে বলেছেন, “কোমরে তো ব্যথা। তাই গাড়িতে চেপে মিছিল হল। আরে একটু হেঁটে দেখুন। তাকান দিল্লির দিকে। বিজেপির জন্যই সেখানে আন্দোলন হচ্ছে। দিল্লিতে আগুন জ্বলছে। উত্তরপ্রদেশে গুলিতে মারা গিয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news