Breaking News
Home / TRENDING / এবার কুলিং বোরখাও বানাবে রূপম

এবার কুলিং বোরখাও বানাবে রূপম

নিজস্ব প্রতিবেদন :

কুলিং জ্যাকেটের মতো কুলিং বোরখাও বানাবে রূপম। মুসলিম মহিলারা গরমেও বোরখা পরেন। তরুণ বাঙালি বিজ্ঞানী তাঁদের জন্য এবার কাজ করবেন। ইতিমধ্যে তিনি তাক লাগিয়ে দিয়েছেন কুলিং জ্যাকেট বানিয়ে।
গরমের রাস্তায় ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশদের। তাঁদের কষ্ট দেখেই রূপমের মাথায় কুলিং জ্যাকেটের ভাবনা আসে। তখন সে মাধ্যমিক দিয়েছে সবে, নিজেরই একটা পুরোনো জ্যাকেটে পাখা লাগিয়ে কুলিং জ্যাকেট বানিয়ে ফেলে চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের ছাত্র। অভিনব জ্যাকেটটি বানানোর দৌলতে ২০১৭ সালে জাতীয় স্তরে পুরস্কৃত হয়। এবার ওই জ্যাকেটের পেটেন্টও পেতে চলেছে রূপম। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছর গ্রিষ্মে দু’ থেকে আড়াই হাজার টাকায় পাওয়া যাবে তরুণ বাঙালি বিজ্ঞানির তৈরি কুলিং জ্যাকেট। রূপমের কথায়, বিদেশে কুলিং জ্যাকেট রয়েছে। তবে তার দাম সাধারণের নাগালের বাইরে।
এতটা সস্টার কুলিং জ্যাকেট বাজারে এই প্রথম। অ্যাকাডেমি অফ সায়েন্সেসের সদস্যপদ পাওয়ার পরীক্ষায় রূপমের স্পেশাল পেপার ছিল কুলিং জ্যাকেট। সে সদস্যপদ মিলে গেছে ইতিমধ্যে। আগামী জুলাইয়েই রাষ্ট্রপুঞ্জে যাচ্ছেন মানকুণ্ডুর রূপম।
পাশাপাশি এবার মুসলিম মহিলাদের কথা মাথায় রেখে কুলিং বোরখা তৈরির কথা ভাবছেন রূপম।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *