Breaking News
Home / TRENDING / কেরল থেকে ঘরে ফিরল জ্বরাক্রান্ত শ্রমিক, নিপা সতর্কতা রায়গঞ্জে

কেরল থেকে ঘরে ফিরল জ্বরাক্রান্ত শ্রমিক, নিপা সতর্কতা রায়গঞ্জে

নিজস্ব সংবাদদাতা :
শিলিগুড়ির পর এবার নিপা আতঙ্ক রায়গঞ্জে। কেরলে শ্রমিকের কাজ করতে গিয়ে অজানা জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে আসে ভোলা মাহাতো নামে এক ব্যক্তি। বাড়ি ফিরে প্রথমে প্রাইভেটে চিকিৎসা করানোর পরেও জ্বর না কমায় গত মঙ্গলবার তাঁকে রায়গঞ্জ হাসপাতালে ভর্ত্তি করা হয়। চিকিৎসকেরা ভোলার রোগের উপসর্গ শুনে তাঁকে পুরুষ মেডিসিন বিভাগের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করছেন। সব সময় মশারির ভেতর রাখা হচ্ছে রোগীকে। তার রক্ত পরীক্ষা করা হয়েছে। ভোলা মাহাতোর স্ত্রী রামসুখী দেবী জানিয়েছেন জ্বর কমলেও ভোলার ঘাড় মাথার পেছনে ব্যথা কমছে না। ভোলা মাহাতো রায়গঞ্জের দশ মাইল এলাকার বাসিন্দা। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল সুত্রে জানা গেছে ভোলার রক্ত পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত সতর্কতা অবলম্বন করছে কতৃপক্ষ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *