সূর্য সরকার ।
তেলেঙ্গানার তরুনীর ধর্ষণকাণ্ড তারপর তাকে পুড়িয়ে মারা। বিগত এক সপ্তাহ ধরে ঘটনায় উত্তাল দেশ। শুক্রবার ভোররাতে অভিযুক্ত চারজনকে ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যায় পুলিশ। সেখানেই অভিযুক্তরা পালাতে গেলে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় তাদের। এই এনকাউন্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক মিশ্র প্রতিক্রিয়া সব মহলেই। এবার সেই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুললেন খোদ লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhry)।
তিনি বলেন, “এনকাউন্টার কেন কি কারনে জানি না। দেশের বিচার ব্যবস্থা রয়েছে আইন রয়েছে। সেই আইনের উপর সকলের আস্থা রাখা উচিত।”যদিও বিচারব্যবস্থা কেন প্রলম্বিত সেই নিয়ে ও নিজের অভিমত ব্যক্ত করেছেন অধীর। বলেছেন, এই ধরনের ঘটনা কাম্য নয়।সেই জায়গা থেকে এমন করা আইনের প্রয়োজন যেখানে এই ধরনের ঘটনায় নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় কড়া শাস্তির ব্যবস্থা করা যায়। ” কিন্তু ইনকাউনটার কোন সমস্যার সমাধান নয় বলেই মনে করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা।
পাশাপাশি অধীরের অভিমত ঘটনা ঘটার পর সবসময়ই বিতর্ক দেখা যায়। দেশ উত্তাল হয়। বারবার কড়া শাস্তির সওয়াল উঠে। কিন্তু তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটছে।ঘটনা ঘটার পর সড়ক হলে হবে না কিভাবে এই ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব হয়, আটকানো সম্ভব হয় সেই দিকেই নজর দিতে হবে সরকারকে। যার জন্য কড়া আইন তৈরীর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন বহরমপুরের সাংসদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news