Breaking News
Home / TRENDING / এখন মোদী সরকারকে প্রশ্ন নয়, রাহুল গাঁধীর সমালোচনায় প্রবীণ কংগ্রেস নেতা

এখন মোদী সরকারকে প্রশ্ন নয়, রাহুল গাঁধীর সমালোচনায় প্রবীণ কংগ্রেস নেতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

১৯ জুন সর্বদলীয় বৈঠকের পর ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাগাতার আক্রমণ করছেন রাহুল গাঁধী সহ কংগ্রেস নেতারা। এবার খোদ নিজের দল থেকেই সমালোচনা শুনতে হল রাহুল গাঁধীকে। প্রাক্তন আইন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশ্বিনী কুমার নাম না করে রাহুল তথা বিরোধীদেরকে নিশানা করেন।

তিনি বলেন, “এই সময় প্রশ্ন করে সরকার বা নরেন্দ্র মোদীর সমালোচনা করা উচিত নয়। এই সময় চিনের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়তে হবে।” একইসঙ্গে তিনি আরও বলেন, “প্রতিটি গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা রয়েছে। দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত কোন প্রশ্ন তাঁরস করতেই পারে। এতে তাঁদের দোষ দেওয়া যায় না। কিন্তু এই সময় চিনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবন্ধ মুখ তুলে ধরতে হবে।”

পাশাপাশি তিনি আরও বলেন, “এখন ভারতের কূটনৈতিক পরীক্ষার সময়। দেশের ভাবমূর্তি বজায় রাখতে আমাদের উচিত নৈতিক সমর্থন করা। এখন আমাদের চিনা আগ্রাসনকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে হবে এবং শহীদ জওয়ানদের বলিদানের প্রয়োজনে চিনের বর্বরতার বিরুদ্ধে লড়াই করতে হবে।” প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকের পর সনিয়া গাঁধী সরকারের পাশে থাকার যে বার্তা দিয়েছিলেন, এদিন তাঁর প্রশংসা করেন অশ্বিনী কুমার। তবে সরাসরি রাহুলের নাম না করলেও দলের প্রবীণ নেতার এই অবস্থানে কিছুটা বিপাকে কংগ্রেস। বিজেপিও রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন কংগ্রেসকে।

আরও পড়ুন: বন্ধুত্বের জন্য লতা, রফি-ই ভরসা চিনা সৈন্যদের

এদিন এক ভার্চুয়াল জনসভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, ” আমরা দীর্ঘদিন বিরোধী ছিলাম। ১৯৬২ সালে চিনের সঙ্গে যখন সমস্যা হয় তখন আমরা সরকারের পাশে ছিলাম। একইভাবে আমরা ১৯৬৫ সালেও সরকারকে সমর্থন করেছি। তারপর ১৯৭০ সালে বাংলাদেশে মুক্তি যুদ্ধের সময় আমরা সরকারের পাশে দাঁড়িয়েছি। কিন্তু এখন যখন করোনা মহামারী ও চিনের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে তখন রাজনীতি করছে কংগ্রেস। আমরা দীর্ঘদিন বিরোধী ছিলাম। বিরোধিতা কেমন করে করতে হয়, তা শিখতে আমাদের কাছে টিউশন নিতে পারেন আপনারা।”

প্রসঙ্গত, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, “ভারতীয় ভূখণ্ডে কেউ প্রবেশ করেনি। কেউ আমাদের সীমায় ঘাঁটি গেড়ে নেই।” এরপরই রাহুল গাঁধী সহ বিরোধীরা প্রশ্ন তোলেন, তাহলে প্রধানমন্ত্রী কী স্বীকার করছেন গালওয়ান উপত্যকা ভারতীয় ভূখণ্ডের মধ্যে নয়? চিনা সেনারা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আসেনি? তাহলে ২০ জন জওয়ান শহীদ হল কীভাবে? এর পাল্টা হিসেবে প্রধানমন্ত্রীর দফতর যুক্তি দেয়, প্রধানমন্ত্রী আসলে বলতে চেয়েছেন এখন কেউ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি। চিনের সেনারা এসেছিল কিন্তু সংঘর্ষের পর তাঁরা পিছু হঠতে বাধ্য হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *