Breaking News
Home / TRENDING / সীমান্তে শান্তি ফেরাতে চলতি সপ্তাহেই কূটনৈতিক বৈঠকে ভারত-চিন

সীমান্তে শান্তি ফেরাতে চলতি সপ্তাহেই কূটনৈতিক বৈঠকে ভারত-চিন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লাদাখের (China) গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের (Indo-China) সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর সপ্তাহ পেরতে না পেরতেই ফের চিনের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করল ভারত। সূত্রের খবর, গালওয়ান নিয়ে অশান্তি মেটাতে চলতি সপ্তাহেই বৈঠকে বসছেন ভারত ও চিনের কূটনীতিকরা। গালওয়ান এলাকা থেকে দুই দেশের সেনা প্রত্যাহার এবং শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হবে ওই বৈঠকে। মঙ্গলবারই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) চিন এবং রাশিয়ার বিদেশমন্ত্রীদের সঙ্গে যৌথ বৈঠকে অংশ নেবেন। সেই বৈঠকেও লাদাখ ইস্যুতে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

আলোচনার মাধ্যমে অশান্তি মেটানোর জন্য গত ৬ জুন দুই দেশের সেনার লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকের পর সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুও হয়। কিন্তু ১৫ জুনের হামলার পর আবারও খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি। যা সামাল দিতে চলতি সপ্তাহেই শুরু হচ্ছে আলোচনা। উল্লেখ্য, গত ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। আহত হন আরও ৭৬ জন। সেই সংঘর্ষে চিনেরও বহু সেনা হতাহত হয়েছে। যদিও বেজিং এখনও হতাহতের সঠিক সংখ্যা ঘোষণা করেনি। সেদিনের সংঘর্ষের পর থেকেই গোটা দেশ চিনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ যুদ্ধ রবও উঠছে। তবে সরকার এখনও আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের পক্ষে। সম্ভবত সেজন্যই চলতি সপ্তাহে ফের কূটনৈতিক এবং অসামরিক আলোচনায় বসতে চলেছে দুই দেশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *