নীল রায়।
বিধাননগরের মেয়র হলেন কৃষ্ণা চক্রবর্তী। শনিবারের বিধাননগর পুর নিগমের মেয়র পদে শপথ নেন তিনি। সব্যসাচী দত্ত মেয়র পদে ইস্তফা দেওয়ার আগেই কৃষ্ণা তাঁর মেয়র হওয়ার বাসনার কথা জানিয়েছিলেন কৃষ্ণা। ২০১৫ সালে চেয়ারপারসন হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। কিন্তু, এবার আর তাঁকে হতাশ করেননি তাঁর মমতাদি। কৃষ্ণা মেয়র হওয়ায় নতুন চেয়ারম্যান হলেন আন্দামান নিকোবরের প্রাক্তন কংগ্রেস সাংসদ মনোরঞ্জন ভক্ত-র মেয়ে অনিতা মণ্ডল। কৃষ্ণার শপথগ্রহণ মঞ্চে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ কাকলি ঘোষদস্তিদার, মন্ত্রী সুজিত বসু, উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক প্রমুখ।
বিধাননগরের মেয়র পদে শপথ নেওয়ার পর কৃষ্ণা চক্রবর্তী বলেন, “একা আমি কেউ না। আমার হলাম টিম মমতা বন্দ্যোপাধ্যায়। এই চেয়ারে বসে মানুষকে পরিষেবা দেওয়াটাই একমাত্র কাজ। আরও কী ভাবে বেশি সংখ্যক মানুষকে আমরা পরিষেবা দিতে পারি, সেই লক্ষ্যেই আগামী দিনে পথ চলবে বিধাননগর পুর নিগম।” পদত্যাগী মেয়র সব্যসাচী দত্ত এখন ইউরোপ সফরে রয়েছেন। তাঁর সঙ্গে দলের সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। বিচ্ছেদ এখন কেবল মাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news