Breaking News
Home / TRENDING / রাহুলের ইস্তফা গৃহীত, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন সোনিয়া গান্ধী

রাহুলের ইস্তফা গৃহীত, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন সোনিয়া গান্ধী

নীল রায়।

গান্ধী পরিবারের বাইরে কাউকে শীর্ষ নেতৃত্বে বসানোর সাহস দেখাতে পারল না কংগ্রেস। শনিবার রাতে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হল সোনিয়া গান্ধীর হাতে। যদিও নির্বাচন পর্বে অংশ নেননি সোনিয়া কিংবা রাহুল। ওয়ার্কিং কমিটির বেশির ভাগ নেতার মত ছিল রাহুল গান্ধী সভাপতির দায়িত্বে থেকে যান। সেইমতো প্রদেশ কংগ্রেস সভাপতিরা, প্রত্যেক রাজ্যের পরিষদীয় দলনেতা, এআইসিসির সাধারণ সম্পাদক ও সাংসদগণ অনুরোধ করেন সোনিয়া পুত্রকে। কিন্তু লোকসভা ভোটে হারের দায় নিয়ে পদত্যাগ করা রাহুল আর সভাপতি পদে থাকতে চাইছেন না। তাই ওয়ার্কিং কমিটির নেতারা সোনিয়া গান্ধীকে আগামী সভাপতি নির্বাচন পর্যন্ত কাজ চালিয়ে যেতে অনুরোধ করেন।

এর আগে ১৫ বছর সর্বভারতীয় কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বেই ২০০৪ সালে অটলবিহারি বাজপেয়ি সরকারকে ক্ষমতাচ্যুত করে মনমোহন সিং সরকার তৈরি হয়েছিল। ২০০৯ সালের লোকসভা ভোটেও সোনিয়ার নেতৃত্বেই জয় পেয়েছিল কংগ্রেস। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কথায়, সোনিয়া গান্ধী ছাড়া এমন “ক্রাইসিসে” দলকে আর কেউ দিশা দেখাতে পারবেন না। তাই তাঁর দক্ষ হাতেই কংগ্রেসের কমান্ড তুলে দেওয়া হল। তবে রাজধানীর রাজনৈতিক মহলের মতে, কংগ্রেস যে পুরোপুরি গান্ধী পরিবার নির্ভর দল তা এদিন আবারও প্রমাণ হয়ে গেল! এদিন রাতে এআইসিসি থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে সোনিয়া গান্ধীর নাম সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *