চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শহরে আবার সিবিআই।
ইডি-র নারদা তদন্তের পাশাপাশি নারধা তদন্ত নিয়েও আবার গা-ঝাড়া দিল সিবিআই।
সম্প্রতি তৃণমূলের এক মুখপাত্রকে জেরা করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। বেশ কয়েক ঘন্টা ধরে ওই মুখপাত্র কে জেরা করা হয়েছে বলেই খবর সিবিআই সূত্রে।আবার অন্য একটি রাজনৈতিক সূত্রের দাবি, বেশিক্ষন নয় মাত্র ১২ মিনিট ওই সদা সরব মুখপাত্রের সঙ্গে কথা বলেছেন সিবিআই আধিকারিকেরা। সারধা তদন্তে নতুন করে গতি আনতে আবারও ঢেলে সাজানো হয়েছে পশ্চিমবঙ্গের সিবিআই দপ্তরের ওপর তলা। সারধা সহ রোজভ্যালি, এমপিএস, প্রয়াগ, আইকোর ও রামেল চিটফান্ড কাণ্ডের তদন্ত রয়েছে সিবিআইয়ের হাতে। ইকোনমিক অফেন্স শাখা-৪-এ আনা হয়েছে তিনজন নতুন আধিকারিককে। তাঁরা প্রত্যেকেই, পুলিশ সুপার পদমর্যাদার অাধিকারিক। দুই আধিকারিককে আবার দিল্লিতে সিবিআইয়ের হেডকোয়ার্টার্স থেকে কলকাতায় পাঠানো হয়েছে এই মামলার বিশেষ দায়িত্বে।
সূত্রের খবর, চিটফান্ড মামলার তদন্তে গতি আনতে মোট চারজন আইপিএস পদমর্যাদার অফিসারকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তৃণমূলের প্রাক্তন সাংসদ ও মুখপাত্র কে জেরা করা দিয়ে কাজে নেমেছেন সিবিআইয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। চিটফান্ডের তদন্তে গতি আনতে সিবিআইয়ের খোলনলচে পরিবর্তন কিছুটা ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। কারন এই সব ক’টি চিটফান্ড মামলাতেই জড়িত রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) শীর্ষ নেতাদের নাম। ইতিমধ্যে চিটফান্ড কাণ্ডের হাজতবাস হয়েছিল প্রয়াত তৃণমূল নেতা তথা সাংসদ তাপস পাল সহ লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রর। আবারও বেশকিছু নেতাকে তদন্তের স্বার্থে ডাকতে পারে সিবিআই। তদন্তের গাম্ভীর্য অনুভব করে এখন থেকেই তৃণমূল মুখপাত্ররা বেছে বেছে নিশানা করছেন বিজেপিকে (BJP)।
সিবিআই এহেন রদবদলে তৃণমূল নেতৃত্ব দুলছে কেন্দ্রীয় শাসক দল বিজেপির দিকে। এক তৃণমূল নেতার কথায়, “ভোটের আগে যে সিবিআই সক্রিয় হবে এটাতো স্বাভাবিক ঘটনা। কেন্দ্রিয় সংস্থাগুলিকে নিজেদের রাজনৈতিক দুটিতে পরিণত করেছে বিজেপি। সিবিআই, এনফর্সমেন্ট ডিরেক্টরাতে সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিধানসভা ভোটের আগে ব্যবহার করা হবে তা ভালো করেই জানি আমরা। কেন্দ্রীয় সংস্থা গুলি যত বেশি সক্রিয় হবে ততই আমরা রাজনৈতিক ফায়দা পাবো।” এমনিতেই করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ও আমফান ঘুর্ণিঝড়ে (Amphan Cyclone Strome) নিচুতলার দুর্নীতির ঘটনায় জেরবার তৃণমূল নেতৃত্ব। তার ওপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলি সক্রিয় হলে তা যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) যথেষ্ট দুশ্চিন্তায় ফেলবে তা বলার অপেক্ষা রাখে না বলেই মনে করছে বাংলা রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news