Breaking News
Home / TRENDING / “সরকার না, সার্কাস চলছে!” সংখ্যালঘু ছাত্রছাত্রীদের “ডাইনিং হল” ইস্যুতে আক্রমণ দিলীপের

“সরকার না, সার্কাস চলছে!” সংখ্যালঘু ছাত্রছাত্রীদের “ডাইনিং হল” ইস্যুতে আক্রমণ দিলীপের

নীল রায়। ৭০ শতাংশ সংখ্যালঘু ছাত্রছাত্রী থাকলেই বিদ্যালয়ে তাদের জন্য পৃথক ডাইনিং হল তৈরি করা হবে। এমন বিজ্ঞপ্তি জারি করেও শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার রাতে দিল্লি থেকে কলকাতায় ফিরে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মেদিনীপুরের সাংসদ বলেন, “বাংলা এখন আর সরকার চলছে না। একটা সার্কাস চলছে। সরকার নিজেই বিজ্ঞপ্তি জারি করছে, আবার পরদিন সেটা বাতিল করে দিচ্ছে। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যেন ভুত এই সরকারকে টানছে।” প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি সংখ্যালঘু দপ্তরে্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। কোচবিহার জেলায় সংখ্যালঘু দপ্তরের বিশেষ সচিবের একটি নির্দেশ পৌঁছায়। বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয় যে বিদ্যালয় ৭০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী থাকবেন, সেখানেই ডাইনিং হল তৈরি করতে হবে। ‌ ঘটনা জানা মাত্রই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিষয়টি নিয়ে প্রতিবাদ করে টুইটারে সোচ্চার হোন। তারপর ঘটনাটি নজরে আসে সংবাদমাধ্যমের। নড়েচড়ে বসে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এই বিজ্ঞপ্তিটি বাতিল করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে যাতে পুরোপুরি বাতিল করা হয়, বিষয়টি দেখভালের জন্য দায়িত্ব দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বিধানসভায় এই বিজ্ঞপ্তিতে নিয়ে শাসক দলকে আক্রমণ করেন দুই বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী। বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নিলেও বিষয়টি যে চরম অন্যায়, তা এদিন স্মরণ করিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *