Breaking News
Home / TRENDING / ক্ষুদ্র সঞ্চয়ে কমতে চলেছে সুদের হার

ক্ষুদ্র সঞ্চয়ে কমতে চলেছে সুদের হার

ওয়েব ডেস্কঃ

 

ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার কমাতে চলেছে কেন্দ্র। শুক্রবার একটি বিজ্ঞপতি দিয়ে কেন্দ্রীয় সরকার জানায়, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড ( পিপিএফ ), কিষান বিকাশ পত্র এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প গুলিতে সুদের হার কমাতে চলেছে সরকার।

 

পাঁচ বছরের জন্য যেসব সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম রয়েছে, তাতে সুদের হার ৮.৭% থেকে কমিয়ে ৮.৬% করা হবে। একইভাবে পাঁচ বছরের জন্য জাতীয় সঞ্চয় যোজনায় সুদের হার ৮% থেকে ৭.৯% করা হবে। পিপিএফে বার্ষিক সুদের হার কমিয়ে ৭.৯% করা হবে। আগে যা ছিল ৮%। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮.৫% থেকে কমিয়ে ৮.৪% করা হবে বলে জানা গিয়েছে।

 

কিষান বিকাশ পত্র যোজনায় কিছুটা পরিবর্তন করেছে কেন্দ্র। এই যোজনায় ১১৩ মাসের জন্য সুদের হার করা হয়েছে ৭.৬%। আগে এটি ৭.৭% সুদের হারে ১১২ মাসের প্রকল্প ছিল। এছাড়া পাঁচ বছর বা তার কম যেকোনো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ৭.৮% থেকে কমিয়ে ৭.৭% করা হয়েছে।   

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *