নীল রায়। এই প্রথম গেরুয়া জার্সিতে দেখা যাবে টিম ইন্ডিয়াকে। শুক্রবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে গেরুয়া জার্সিতে নিজের ও কে এল রাহুলের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন মহম্মদ সামি। চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় এই পেসার। পরপর দুটি ম্যাচে চারটি করে উইকেট তুলে নিয়ে নতুন উদ্যমে বিশ্বকাপ জিততে চাইছেন এই যুবা। ছবিটি দিয়ে সঙ্গে লেখেন, “পরবর্তী ম্যাচের জন্য নতুন জার্সিতে তৈরি আমরা।” রবিবার এই জার্সি পড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে কোহলি বাহিনী। প্রসঙ্গত, ১৯৯২ সালে অস্ট্রেলিয়াতে রঙিন জার্সি পড়ে প্রথমবার শুরু হয় ক্রিকেট বিশ্বকাপ। সেবার কালো জার্সি দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল ভারতের। পাকিস্তান ও জিম্বাবুয়ে ছাড়া সে বছর আর কোনও ম্যাচে জেতেনি ভারত। তার পরবর্তী সময়ে নীল, আকাশী, গাড়ো নীল বিভিন্ন জার্সিতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে। কিন্তু গেরুয়া জার্সিতে কখনওই ক্রিকেট ময়দানে নামেনি ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। সেদিক থেকে দেখতে হলে এই নতুন জার্সি ভারত ক্রিকেট দলের কাছে এক অভিনব ব্যাপারও বটে। বর্তমানে ভারতবর্ষে গেরুয়া পার্টির শাসন। কিন্তু ক্রিকেটপ্রেমীরা ভারতীয় রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মেশাতে নারাজ। তাই এদিন মহম্মদ সামির ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীদের লাইক কমেন্টে ভরে গিয়েছে তাঁর টুইটার একাউন্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news