চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শুক্রবার ভোর থেকে চালু হয়েছে নতুন মাঝেরহাট জয়হিন্দ ব্রিজ (Majerhat Jaihind Bridge) । আপাতত সেতুর উপর পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। এদিন সকাল থেকে শুরু হয়েছে বাস চলাচল। বেপরোয়া গাড়ি আটকাতে নতুন মাঝেরহাট ব্রিজের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে গার্ড রেল। তারাতলা ও মোমিনপুরের দিকে ব্রিজের দু’ প্রান্তেই নজরদারি চালাচ্ছে পুলিশ। হেলমেটহীন বাইক আরোহীদের আটকানো হচ্ছে। মাঝেরহাট ব্রিজ উদ্বোধনের পর বেশ কয়েকটি রাস্তায় রুট পরিবর্তন। অ্যাডভাইসরিতে ট্রাফিক পুলিশ জানিয়েছে, ডায়মন্ড হারবার রোড ধরে উত্তরমুখী গাড়ি মাঝেরহাট ব্রিজ ধরবে। ডায়মন্ড হারবার রোড-আলিপুর রোড-বর্ধমান রোড ধরে আসা দক্ষিণমুখী গাড়িগুলি মাঝেরহাট ব্রিজ দিয়ে ধরবে। বেলি ব্রিজ-আলিপুর পার্ক রোডে একমুখী যান চলাচল করবে। সাহাপুর রোড ও নলিনীরঞ্জন অ্যাভিনিউতে দ্বিমুখী যান চলাচল। প্রয়োজন অনুসারে রুট পরিবর্তন হতে পারে বলে অ্যাডভাইসরিতে জানিয়েছে ট্রাফিক পুলিশ (Traffic Police)।

প্রসঙ্গত, গতকাল মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ব্রিজের নতুন নামকরণ হয়েছে জয় হিন্দ সেতু । ২০১৮ সালে হঠাৎ ভেঙে পড়ে এই মাঝেরহাট সেতু। তারপর মাঝখানে পেরিয়ে যায় বেশ কিছুটা সময়। রেল ও রাজ্যের মধ্যে দেখা যায় দ্বন্দ্ব। তার ফলে কাজ কিছুটা পিছিয়ে যায়। আবার এর মধ্যে এসে পড়ে করোনা।ফলতো কাজ অনেকটাই পিছিয়ে যায়। শেষ পর্যন্ত এই ব্রিজের শুভ সূচনা হয় গতকাল।এর ফলে সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছিল। তবে মাজেরহাট ব্রিজ নতুন করে চালু হবে তারাতলা এবং মোমিনপুরের দিক থেকে যারা যাওয়া আসা করে তাদের অনেককেই সুবিধা হবে। তবে এই মুহূর্তে কোন পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া যাচ্ছে না এবং ব্রিজের দুদিকে চলছে পুলিশি নজরদারি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news