চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রত্যেকটি শিল্পেরই একজন শিল্পী থাকেন। কমপক্ষে প্রতিটি ক্ষেত্রে এমন একজন ব্যক্তি থাকেন তাকে মানুষ ভয়, অনুসরণ, পছন্দ এসমস্ত কিছুই করতে পছন্দ করেন। বিজ্ঞানে রয়েছেন আইনস্টাইন, চিত্রশিল্পে রয়েছেন পিকাসো আর ভবিষ্যত বাণীতে নস্ট্রাডামাস (Nostradamus)। নস্ট্রাডামাস হলেন এমন একজন ব্যক্তি যিনি ভবিষ্যৎবাণী করেন। ভবিষ্যতে কি ঘটতে পারে তার পূর্বাভাস দিতে পারেন তিনি। যখনই বিশ্বজুড়ে কোন বড় ঘটনা ঘটেছে তখনই তিনি সেই ঘটনা নিয়ে তিনি তার ভবিষ্যৎ বাণী করেছেন।২০২০তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হল সেই রকমই একটি বড় ঘটনা। জো বিডেন (Joe Biden) বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও ভোটে তার কোনো প্রভাবই পরবে না। অধিকাংশ মানুষই বিশ্বাস করছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আবার পুনরায় ভোটে জিতবেন।
আর তাদের এই ভাবনার প্রধান কারণই হলো নস্ট্রাডামাসের একটি ভবিষ্যৎবাণী। এ ভবিষ্যদ্বাণীতে এমন কিছু বক্তব্যের ব্যবহার করা হয়েছে যার দ্বৈত অর্থ রয়েছে। এই দ্বৈত অর্থ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়েরই পূর্বাভাস দিচ্ছে। যদিও সমালোচকরা এই ভবিষ্যদ্বাণী মানতে নারাজ। তার এই ভবিষ্যদ্বাণী গুপ্ত কবিতা ছাড়া কিছুই নয়। প্রসঙ্গত ২০১৬ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে অপ্রত্যাশিতভাবে জয়লাভ করেছিলেন। এই ঘটনারই পুনরাবৃত্তি হয় কিনা তাই এখন দেখার অপেক্ষা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news