ওয়েব ডেস্ক:
দক্ষিণবঙ্গ যখন পর্যাপ্ত বৃষ্টির অভাবে ধুকছে, স্বস্তির আবহাওয়া দেখা দিয়েও দিচ্ছে না, জলসংকটে প্রভাব পড়ছে চাষে, সেই সময় উত্তরবঙ্গের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরের পাঁচ জেলায় টানা ৫ দিন চলবে ভারী বৃষ্টি। জেলাগুলি হল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর। ইতিমধ্যে জানানো হয়েছে, আগামী দু’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এইসব জেলাগুলিতে। পূর্বাভাসে আরও বলে হয়েছে, আজ থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে বৃষ্টি। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে ১৪ জুলাই।

আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের আশঙ্কা, এর ফলে ডুয়ার্সের নদীগুলিতে জলে বেড়ে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। প্লাবিত হতে পারে একাধিক অঞ্চল। এই পরিস্থিতি কাটবে ১৬ জুলাই থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news