Breaking News
Home / TRENDING / বিধানসভায় সুজনের সিঙ্গুর প্রশ্নে বেকায়দায় মমতা, জানতে ক্লিক

বিধানসভায় সুজনের সিঙ্গুর প্রশ্নে বেকায়দায় মমতা, জানতে ক্লিক

ওয়েব ডেস্ক:

সিঙ্গুর নিয়ে প্রশ্নের মুখে পড়ে খাবি খেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কার্যত কোনও উত্তরই ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদিন বিধানসভায় সুজন চক্রবর্তী প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী ৯৫৫ একর কৃষিজমি ঘটা করে কৃষকদের হাতে তুলে দেওয়ার পরেও দুই তৃতীয়াংশ জমিতে চাষ হচ্ছে না কেন? উত্তরে তথমত মমতা বলেন, ‘সরকার সিঙ্গুরের চাষিদের সব রকম সাহায্য করেছে। কিন্তু তবুও কেন চাষের পরিমাণ কমছে, আমি কী করে বলব?’

প্রসঙ্গত, সিঙ্গুরে মোট জমির পরিমাণ ৯৭৭ দশমিক ১১ একর। ফেরত দেয়া হয়েছে ৯৫৫ দশমিক ৯০ একর। ৪১ দশমিক ২১ একর জমির মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭-১৮ তে ৬৪১ একর জমিতে চাষ হয়েছিল। ২০১৮-১৯-এ ২৬০ একর জমিতে চাষ হয়েছে। অর্থাৎ সিঙ্গুরে  চাষের জমির পরিমাণ ক্রমশ কমছে।

বুধবার এই বিষয়ে উত্তর দিতে গিয়ে অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী। প্রকৃত প্রস্তাবে তাঁর কাছে কোনও উত্তর ছিল না।  মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জবাবে বলেন,  “২০১৮-১৯ আর্থিক বছরে সিঙ্গুরে ২৬০ একর জমিতে চাষ হয়েছে।  সরকার কৃষকদের সবরকম সাহায্য করার পরেও চাষের পরিমাণ কেন কমছে আমি কী করে বলব?”

মুখ্যমন্ত্রীর দাবি, মাটি পরীক্ষা করে সার ও বীজ মিলিয়ে ১০ হাজার টাকা কৃষকদের  দেওয়া হয়েছে। তিনি বলেন, “জোর করে তো আর চাষিদের বলতে পারি না চাষ কর। কেউ জমি বিক্রি করে দিচ্ছে বেশি দাম পেয়ে। চাষের দামও বেড়েছে।”

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *