ঈশানিকা ভোরাই
জ্যোতিস্মিতা রায় :
সরস্বতী মেধা বন্টনে বাছ বিচার করেননি। ‘জ্ঞান’ তো আর পদবীতে ‘খাতুন’ লেখা না ‘ মুখোপাধ্যায়’ দেখে না, সে তৃষ্ণার্তের কাছে আপনিই ধরা দেয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পারলেন না। বিদ্যার আরাধনায়ও ধর্মের বিভেদ সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী । সদ্য কৈশোরে পা দেওয়া কৃতী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা রাজ্যের । কিন্তু নেতাজি ইন্ডোরে আমন্ত্রণ জানানো হল অন্য সব বোর্ডের কৃতী ছাত্রছাত্রীদের । শুধু ডাকা হল না সংখ্যালঘু মাদ্রাসা ও হাই মাদ্রাসার কৃতীদের। তাঁরা এলেন পরের দিন নবান্নে । মুখ্যমন্ত্রী ও আরও বেশ কয়েকজন মন্ত্রীর উপস্থিতিতে ছোট্ট সংবর্ধনা অনুষ্ঠান। তাজা তাজা মুখগুলোয় সে কি আশা! আহা! লোকে ভরা বিরাট স্টেডিয়াম না থাকুক, মুখ্যমন্ত্রী তো আছেন! নিজে হাতে সংশাপত্র তুলে দিচ্ছেন। ছোটরা রাজনীতি বোঝে না, কিন্তু বড়রা তো প্রশ্ন করবেই! কেন নেতাজি ইন্ডোরে এদের ডাকা হল না? উপচে পড়া ভিড় তো ছিল না? তবে কী সংশা পত্র তৈরি ছিল না? নাকি আরও গভীর কোনও কারন? ভোটের রাজনীতি বলরামপুরের ফাঁকা মাঠে, ভাঙড়ের রাস্তায়, উন্নয়নের মোড়ে সব জায়গায় মেনে নেওয়া যায়, তবে বিদ্যার ক্ষেত্রে রাজনীতিকে জড়ালে তা মানুষ মেনে নেবে কী!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news