নিজস্ব সংবাদদাতা:
বিজেপি ডাকা বাংলা বনধের কথা মাথায় রেখে আগামীকাল শহরের অধিকাংশ বেসরকারি স্কুল ছুটি ঘোষণা করল। পাশাপাশি একাধিক স্কুলে পরীক্ষা স্থগিত। সূত্রের খবর, বনধের ফলে ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয় সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি স্কুলগুলির কর্তৃপক্ষ।
আগামীকাল লা মার্টিনা ফর বয়েস বন্ধ থাকবে। রুবি পার্কের ডিপিএস-এর জুনিয়ার বিভাগ ছুটি ঘোষণা করেছে। অশোকা হল গ্রুপের তিনটি স্কুলে পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে কাল। বন্ধ মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি সহ বেশ কয়েকটি স্কুল। পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কালকের পরীক্ষা স্থগিত থাকছে।
এদিকে শহরের বেসরকারি স্কুলগুলি আগেভাগেই ছুটি ঘোষণা করায় বিরক্ত শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, সরকার পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরেও কেন স্কুলগুলি বন্ধ রাখা হচ্ছে বুঝতে পারছি না। তিনি ফের জানান, কাল বনধ হবে না। জনজীবন স্বাভাবিক থাকবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news