Breaking News
Home / TRENDING / বনধের পক্ষে, বিপক্ষে প্রচারহীন জঙ্গলমহল উত্তর দেবে কাল

বনধের পক্ষে, বিপক্ষে প্রচারহীন জঙ্গলমহল উত্তর দেবে কাল

নিজস্ব সংবাদদাতাঃ
ঝাড়গ্রাম, ২৫ সেপ্টেম্বরঃ সোমবার আদিবাসীদের রেল রোকো ও সড়ক অবরোধের ফলে বনধের চেহারাই নিয়েছিল জঙ্গলমহল। একদিন ডিঙিয়ে আগামীকাল বুধবার আবার বিজেপির ডাকা বনধ। ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে যে বনধ ডেকেছে বিজেপি। কিন্তু আজ মঙ্গলবার বনধের পক্ষে ও বিপক্ষে কোনও প্রচার দেখা গেল না জঙ্গল মহলে। বিজেপির যেমন কোনও প্রচার দেখা যায়নি, তেমনি শাসক দলের বনধ বিরোধিতার মিছিলও চোখে পড়েনি। যদিও সূত্রের খবর, শাসক দলের রাজ্য নেতৃত্ব বিজেপির ডাকা বনধের বিরোধিতা করে দলীয় কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছিল । কিন্তু জঙ্গলমহলের বেলপাহাড়ি, শিলদা, বাঁশপাহাড়ি, পড়িহাটি ইত্যাদি এলাকায় কোথাও বনধের বিরোধিতায় শাসক দলের কর্মীদের দেখা যায়নি।
যদিও জঙ্গলমহল মাওবাদি আন্দোলনের সময় থেকেই বনধপ্রবন। শাসক কিংবা বিরোধী যে দলই বনধ ডাকুক তা সফল হয় । কারণ, মাওবাদি আমলের বনধের সময়কার গন্ডগোলের অভিজ্ঞতা থেকে এলাকার মানুষ কোনরকম ঝামেলায় জড়াতে চান না। মাওবাদিদের আন্দোলনে উত্তাল সময় দেখা গেছে অনেক ক্ষেত্রে পুলিশ দিয়ে দোকানপাট খুলিয়ে বিরোধীদের বনধ ব্যর্থ করার চেষ্টা হয়। কিন্তু যানবাহন চলাচল না করায় হাট বাজার বনধের চেহারা নেয়। এবার কী হবে তা আগামীকালই বোঝা যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *