নিজস্ব সংবাদদাতা :
বুধবারের বনধে ব্যপক হাঙ্গামার আশঙ্কা রয়েছে রাজনৈতিক মহলে। উত্তরবঙ্গে ও জঙ্গলমহলে বনধ সর্বাত্মক সাড়া ফেলবে বলে মনে করছে কোনও কোনও মহল। শহর কলকাতা ও হাওড়া হুগলী দুই ২৪ পরগনাতে অশান্তির আশঙ্কা করছে রাজনৈতিক তথা প্রশাসনিক মহল। অশান্তির আশঙ্কা করেই ব্যপক হারে পুলিশ নামাচ্ছে নবান্ন। রাজ্যের সব পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে নির্দেশ গেছে জনজীবন স্বাভাবিক রাখার।
এদিকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে বনধের মোকাবিলা করার কথা আগেই জানিয়েছে। উল্টো দিকে বিজেপিও নিজেদের তৈরি রাখছে তৃণমূলকে প্রতিহত করার জন্য। তৃণমূল যদি জোর করে বনধ ব্যর্থ করতে যায় তাহলে বিজেপি তা আটকাবে। বিজেপি সূত্রে এমনটাই খবর।
সব মিলিয়ে তৃণমূল, বিজেপি ও পুলিশ মিলিয়ে একটি সংঘাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে বলের মনে করছে পুলিশও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news