Breaking News
Home / TRENDING / নিখোঁজ নোডাল অফিসার মানসিক অবসাদগ্রস্ত নন, জানিয়ে দিলেন স্ত্রী

নিখোঁজ নোডাল অফিসার মানসিক অবসাদগ্রস্ত নন, জানিয়ে দিলেন স্ত্রী

ওয়েব ডেস্ক:

নদীয়ার নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায় মানসিক অবসাদগ্রস্ত নন, কড়া ভাষায় জানালেন অর্ণবের স্ত্রী অনিশা যশ। অবিশা সংবাদমাধ্যমকেও একহাত নিলেন এদিন। তাঁর মতে, স্বামীকে নিয়ে মিডিয়া যা প্রকাশ করছে তা অতিরঞ্জিত।

উল্লেখ্য, নদিয়ার দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার অর্ণব রায় গত ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ। এখনও সন্ধান মেলেনি। এর মাঝেই বিতর্ক মাথাচাড়া দেয়— তাঁর মানসিক পরিস্থিতি ভালো নয় ইত্যাদি। যার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ালে একটি পোস্ট করলেন নিখোঁজ আধিকারিকের স্ত্রী।

https://www.facebook.com/anisha.jash/posts/2073689469367194

সূত্রের খবর, অর্ণব ও অনিশার দাম্পত্য বয়স দু’বছর। কাজের ব্যস্ততা থাকলেও, স্বামী-স্ত্রীর সম্পর্কের উষ্ণতা ছিল যথেষ্ট। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে বদলেছে সুখি সংসারের ছবিটা। নিখোঁজ হয়ে গিয়েছেন কৃষ্ণনগরে ইভিএম এবং ভিভিপ্যাটের দায়িত্বে থাকা আধিকারিক অর্ণব রায়। রাতভর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাঁকে। দফায় দফায় পুলিশ সুপার, জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন অর্ণবের স্ত্রী অনিশা। কিন্তু তাতেও কোনও সূত্র পাওয়া যায়নি। এদিকে মোবাইল সুইচড অফ অর্ণবের। সময় যত গড়াচ্ছে, ততই চড়ছে উদ্বেগের পারদ। কেউ বা কারা রাজনৈতিক চক্রান্ত করে অপহরণ করেনি তো নদিয়ার নোডাল অফিসারকে? উঠছে প্রশ্ন।

এরমধ্যেই গুজব রটে, অর্ণবের মানসিক অবসাদ খারাপ, সেই কারণেই তিনি নিখোঁজ হন। এদিন সেই গুজবেরই জবাব দিলেন নিখোঁজ নোডাল অফিসারের স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তাঁর স্বামী মানসিক অবসাদে ভুগছিলেন না। যদি নিজে ইচ্ছা করে কোথাও চলে যেতেন তাহলে সঙ্গে করে ভোটার আইডেনটিটি কার্ড এবং প্যান কার্ড নিয়ে যেতেন। চোখের জল মুছতে মুছতে অনিশা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোনোর পর ছ’বার স্বামী সঙ্গে কথা হয়েছিল। কৃষ্ণনগর গর্ভনমেন্ট কলেজে দেখা হয়েছিল দু’জনের। সেই শেষ দেখা স্বামী-স্ত্রীর।

মানসিক অবসাদে নিখোঁজ হয়ে যাওয়ার তত্ত্বে আমল না দিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন অনিশা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *