Breaking News
Home / TRENDING / এবার খোদ কলকাতায় বাহিনীর দাবিতে বিক্ষোভ ভোটকর্মীদের

এবার খোদ কলকাতায় বাহিনীর দাবিতে বিক্ষোভ ভোটকর্মীদের

ওয়েব ডেস্ক:

এবার খোদ কলকাতায় সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। প্রসঙ্গত, শনিবার চেতলা গার্লস স্কুলে একদল ভোটকর্মীর প্রশিক্ষণ শিবির ছিল। সেখানেই বিক্ষোভে সামিল হন ভোটকর্মীরা। এদিন ৫ দফা দাবি তুলে বিক্ষোভ দেখান তাঁরা। উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় দফায় বিভিন্ন জায়গায় গোলমালের জেরে কমিশনের তোপের মুখে পড়েছেন বেশকিছু ভোটকর্মী। শোকজ করা হয়েছে অনেককে। তার জেরেই বিক্ষোভের সুর অন্য মাত্রা পেয়েছে বলে খবর।

সব মিলিয়ে এবার নিজেদের ঐক্যমঞ্চ গড়ে শহরে প্রতিবাদে সামিল হলেন ভোটকর্মীরা। তাঁদের সাফ কথা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাহিনীর নিরাপত্তা না পেলে পরের দফাগুলিতে ভোট করাতে যাবেন না বলে হুমকিও দেন বিক্ষুব্ধ ভোটকর্মীরা।

প্রসঙ্গত, প্রথম দফার ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রাজ্যরে বিভিন্ন জায়গায় বিচ্ছন্নভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন ভোটকর্মীরা। এনিয়ে উত্তাল হয় কোচবিহার। যার জেরে কোথাও কোথাও দাবি মেনে বাহিনীর সংখ্যা বাড়ানোও হয়। কিন্তু এবার খোদ কলকাতা শহরে ভোটকর্মীদের এই বিক্ষোভ প্রদর্শন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *