ওয়েব ডেস্ক:
জুনিয়র ডাক্তারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই মতো সাস্থ্য বিভাগে নোডাল অফিসার নিয়োগ করল লালবাজার। সাস্থ্য বিভাগে নোডাল অফিসার হলেন ডিসি কমব্যাট নভিন্দর সিং। প্রসঙ্গত, ডাক্তারদের নিরাপত্তা মঙ্গলবার লালবাজারের বৈঠক হয়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হল। আজ থেকে চালু করা হল একটি ইমেল-ও। যেখানে হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তাররা নিজেদের অভিযোগ জানাতে পারবেন। অন্যদিকে খবর, হেল্পলাইন নম্বরের জন্য ইতিমধ্যেই বিএসএনএল-কাছে আবেদন জানিয়েছে মমতার সরকার।
উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পর ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যেমন এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সব কটি হাসপাতালে সিসিটিভি-র সংখ্যা বাড়ানো হবে। এই সিসিটিভি-গুলি সরাসরি ডেপুটি কমিশনারের অফিসে বসে দেখা যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news