Breaking News
Home / TRENDING / বাগানের মন্দ দিন শেষ, এবার স্পনসরের নাম ঘোষণা

বাগানের মন্দ দিন শেষ, এবার স্পনসরের নাম ঘোষণা

প্রসেনজিৎ মাহাতো:
মোহনবাগানের স্পনসর নিয়ে টালবাহানা কম হয়নি। সদস্য সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তুঙ্গে। হবে নাই বা কেন! চিরশত্রু ক্লাবে যখন স্পনসরের স্বস্তি, মোহনবাগানে তখন আর্থিক সংকট। চিন্তিত সকলেই। কিন্তু, চিন্তার দিন শেষ হয়ে আসছে।
চ্যানেল হিন্দুস্তানের খবর বলছে, সুদিন আসছে বাগানে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে নতুন স্পনসরের নাম ঘোষণা হবে। বাগানের অন্দরে কান পাতলে তেমনটাই শোনা যাচ্ছে। এও জানা গিয়েছে যে স্পনসর হতে হলেছে এক আন্তর্জাতিক সংস্থা। সংস্থার নাম কর্তাদের তরফে আপাতত গোপন রাখা হচ্ছে।
তবে স্পনসরের তরফে সবুজ সংকেত পাওয়ার পরেই দল গঠনে কোমর বেঁধে নেমেছেন ক্লাবকর্তারা। শোনা যাচ্ছে, আগামী দিনে মোহনবাগান যদি আইএসএল খেলে, এই সংস্থা স্পনসর থাকলেও সেক্ষেত্রেও অসুবিধে হবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *