ওয়েব ডেস্ক
সম্পর্কে তৃতীয় ব্যক্তি বা মহিলার আগমন-প্রতি দিনের ঝগড়া বা একে অন্যের স্বভাবে বিরক্তি, বিবাহ বিচ্ছেদের কথা উঠলেই এই প্রসঙ্গগুলি প্রায়ই শোনা যায়। তবে, রাজস্থানের বহিলওয়াড়া গ্রামে যে কারণে স্ত্রী বিবাহ বিচ্ছেদ চাইলেন তা শুনলে আপনার মনে পড়বেই ‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমার কথা। পাশাপাশি বোঝাই যাবে যে নমোর ‘স্বচ্ছ ভারত অভিযান’ কতটা প্রভাব ফেলেছে দেশের গ্রামাঞ্চলের মেয়েদের ওপর। আর নিশ্চই বলতে হবে না যে, বিবাহ বিচ্ছেদের কারণ হল বাড়িতে ‘শৌচালয়’ না থাকা। যার ফলে প্রায় সাত বছরের বিয়েতে ইতি টানতে চাইলেন স্ত্রী। তাঁর দাবি, স্বামী বাড়িতে শৌচালয় তৈরি করতে পারেনি। ২০১১ সালে বিয়ে হয় ওই দম্পতির। বিয়ের পর থেকেই বাড়িতে শৌচালয়ের দাবি করে আসছিলেন তিনি। তাঁর দাবি, স্বামীর কাছ থেকে বহুবার আশ্বাস পেয়েছন, কিন্তু কাজের কাজ কিছুই করেননি। প্রায় সাত বছর ধরে প্রতিশ্রুতি পাওয়ার পর ধৈর্যের বাঁধ ভাঙে। তাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন স্ত্রী। দুপক্ষেরই কথা শোনেন পারিবারিক আদালতের বিচারক রাজেন্দ্র কুমার শর্মা। দুপক্ষের কথা শোনার পর ওই মহিলার পক্ষেই রায় দেন বিচারক। রাজস্থানের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’ অনেকটাই প্রভাব ফেলেছে গ্রামাঞ্চলের মেয়েদের ওপর।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news