Breaking News
Home / TRENDING / দলিত নাবালিকাকে ধর্ষণ ও অপহরণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার শিক্ষক

দলিত নাবালিকাকে ধর্ষণ ও অপহরণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার শিক্ষক

ওয়েব ডেস্ক

১৬ বছরের দলিত নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের এস.আর নগর এলাকায়। শুধু ধর্ষণই নয় ১৬বছরের ওই নাবালিকাকে অপহরণের চেষ্টা করারও অভিযোগ ওঠে ২৪ বছরের ভবানী শঙ্করের বিরুদ্ধে। নির্যাতিতার বাবা এস.আর নগর থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই এস.আর নগর থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ভবানী শঙ্করকে। এস. আর নগর থানার পুলিশ ইন্সপেক্টর ওয়াহিদ উদ্দিন জানান, নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ভবানী শঙ্করকে। পাশাপাশি তিনি জানান, ধৃতের বিরুদ্ধে ৩৭৬ ও ৩৬৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পুরো রিপোর্ট না আসা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে রাখা হবে বলেও জানান তিনি।

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *