চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সরকারি কর্মচারীরা আরোগ্য সেতু অ্যাপের (Aryogya Setu App) মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার পরই যোগ দিতে পারবেন অফিসে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে সমস্ত সরকারি কর্মচারীদের অফিসে আসার আগে আরোগ্যসেতুর মাধ্যমে দেখে নিতে হবে যে তাঁরা কাজে আসার মতো সুস্থ আছেন কিনা। এই অ্যাপ যদি তাঁদের বলে দেয় যে তাঁরা নিরাপদ অথবা কম বিপজ্জনক অবস্থায় আছেন তাহলে তাঁরা কাজে যোগ দিতে পারবেন। কিন্তু তা না বলে অ্যাপ যদি তাঁদের বলে যে তাঁরা মাঝামাঝি অথবা অত্যন্ত বিপজ্জনক জায়গায় আছেন তাহলে তাঁদের ১৪ দিনের সেলফ কোয়রান্টিনে থাকতে হবে।
পুরো বিষয়টি বোঝার জন্য এই অ্যাপ কীভাবে কাজ করে সেট জানা দরকার। অ্যাপের আওতায় থাকা মানুষ যদি করোনা পরীক্ষা করিয়ে থাকেন তাহলে তাঁর সম্পর্কে অন্য মানুষকে সচেতন করবে এই অ্যাপ। অ্যাপ ডাউনলোড করার পর এটি জানতে চাইবে ওই ব্যক্তির নিঃশ্বাসের কোনও সমস্যা ইত্যাদি আছে কিনা। যদি অ্যাপ ব্যবহারীর উত্তর ‘না’ হয় তাহলে সে থাকবে গ্রিন জোনে। এই অ্যাপ ব্যবহারকারীদের মোবাইল ফোনে ব্লুটুথ অন রাখতে হবে। এরপর যখনই ব্যবহারকারী কোনও ভিড় জায়গায় যাবেন ওই ব্লুটুথের মাধ্যমে আশেপাশের ফোনগুলিতে মেসেজ যেতে থাকবে। কোনও ব্যক্তি যদি কোনও ব্যক্তির পাশে দাঁড়ান যিনি নিজেও গ্রিন জোনে আছেন তাহলে কোনও সমস্যা নেই। কিন্ত ১০ দিনের মধ্যে ওই ব্যক্তি যদি করোনা পজিটিভ হন তাহলে অন্য ব্যবহারকারীর মোবাইলে মেসেজ চলে আসবে। এই অ্যাপ হটস্পটগুলি সম্পর্কেও বলে দেবে যাতে প্রয়োজনে ব্যবহারকারী অন্য রাস্তা ধরতে পারেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news