Breaking News
Home / TRENDING / “বাংলায় এনআরসি হবে না !” মমতার জবাব অমিত শাহকে

“বাংলায় এনআরসি হবে না !” মমতার জবাব অমিত শাহকে

নীল রায়।

যেদিন সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গোটা দেশে এনআরসি কার্যকর করার হুঙ্কার ছাড়লেন। সেদিনই সাগরদিঘির জনসভা থেকে জানিয়ে দিলেন তিনি থাকতে বাংলায় এনআরসি হবে না। বুধবার তিনি বলেন, “আর কোথাও যাই হোক না কেন, বাংলা মানবিকতা-সংস্কৃতির জায়গা। এখানে এনআরসি হবে না। কারও ভয় পাওয়ার দরকার নেই।” মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘কিছু লোক বদমায়েশি করে এনআরসির নাম করে নানা ভাবে উত্যক্ত করছে আপনাদের। একটা কথা মনে রাখবেন, বাইরের আমদানি করা কোনও নেতার কথা বিশ্বাস করবেন না।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘‘কংগ্রেস যখন অসমে ক্ষমতায় ছিল, তখন অসম চুক্তির একটা পার্শ্বক্রিয়া হিসাবে এনআরসি ছিল। তার পরে বিজেপি এসে এটা করেছে। মনে রাখবেন আগুন যখন লাগে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, তফসিলি, আদিবাসী কেউ রেহাই পায় না। দাঙ্গা লাগলে সবার ঘরে আগুন লাগেন।” অমিত শাহের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “বলেছিল একটা হিন্দুরও নাম বাদ যাবে না। অসমে দেখুন ১৯ লক্ষের মধ্যে ১৪ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ হয়েছে। মুসলমান, পাহাড়ি, রাজবংশী, বিহারিদের নাম বাদ পড়েছে। তাঁরা সবাই অস্থায়ী জেলে রয়েছেন। বাংলায় এ সব হয় না, হবে না। বাংলা আপনাদের জায়গা, মানবিকতার জায়গা, মানুষের জায়গা, মা-মাটি-মানুষের জায়গা, সভ্যতা, সংস্কৃতির জায়গা। ভয় পাবেন না।’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *