নীল রায়।
রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে অসভ্যতার নজির গড়েছে তৃণমূল ! বুধবার এভাবেই প্রতিক্রিয়া জানালেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakroborty)। এদিন মুর্শিদাবাদ জেলার ডোমকল কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সেখানেই যাত্রাপথে তাঁকে কালো পতাকা দেখান তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সেই ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন যাদবপুরের সিপিএম (CPM) বিধায়ক।

সুজন চক্রবর্তী বলেছেন, “শাসক দল কখনও কালো পতাকা দেখায় না। কিন্তু মুর্শিদাবাদে তৃণমূলের লোকেরা রাজ্যপালকে কালো পতাকা দেখিয়েছেন। কিন্তু সাংবিধানিক প্রধান রাজ্যপালকে কখনওই কালো পতাকা দেখানো যায় না।” তিনি আরও বলেন, “এই ঘটনা একটি নজির হয়ে রইল। সংসদীয় গণতন্ত্রে এই অসভ্যতার নজির গড়ল তৃণমূল কংগ্রেস।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news