নিজস্ব সংবাদদাতাঃ
গোধরাকাণ্ডে আজ বিশেষ সিট আদালত ২ দোষীকে যাবজ্জীবন সাজা শোনান, তিনজন বেকসুর খালাস পান৷ ২০০২ সাকে ২৭ ফেব্রুয়ারি অযোধ্যা থেকে ফেরার পথে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনাটি ঘটে। এস–৬ কামরায় থাকা ৫৯ জন যাত্রীই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। যাঁদের মৃত্যু হয়েছিল তাঁদের সকলেই ছিলেন কর সেবক। ঘটনায় যুক্ত ৯৪ জনের সবাই মুসলিম ছিলেন বলে জানা যায়৷ ২৭ ফেব্রুয়ারি সকালে সবরমতী এক্সপ্রেসে চেপে অযোধ্যায় রামমন্দিরের জন্য করসেবা সেরে ফিরছিলেন বিশ্ব হিন্দু পরিষদের একদল সাধু ও ভক্ত।
হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে অযোধ্যা থেকে ফেরার সময় ট্রেনটি জোর করে থামিয়ে একটি বগিতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গুজরাট৷ শুরু হয় সাম্প্রদায়িক সংঘর্ষ৷ এরপর তদন্ত শুরু হয়। গোধরাকাণ্ডের তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল। ঘটনায় জড়িত ৩১ জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত।
দোষী সাব্যস্ত ৩১ জনের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল তখন। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তাঁদের মধ্যে অনেকেই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিল। সেই মামলারই রায় দিল আজ আদালত।
ট্রেনে অগ্নিসংযোগের পরবর্তী অশান্তিতে ৩ দিনে গুজরাটে প্রাণ যায় ৭৯০ মুসলিম ও ২৫৪ হিন্দুর৷ ঘর ছাড়তে বাধ্য হন এক লক্ষ মুসলিম ও ৪০ হাজার হিন্দু নাগরিক৷ আজও নিরুদ্দেশ ১৩০ জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news