Breaking News
Home / TRENDING / “মমতার জামানায় গণতন্ত্র নেই”, রাজ্যপালকে বললেন প্রদীপ-মান্নান

“মমতার জামানায় গণতন্ত্র নেই”, রাজ্যপালকে বললেন প্রদীপ-মান্নান

সূর্য সরকার।

“মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জমানায় রাজ্যে গণতন্ত্র নেই, ভেঙে পড়েছে আইন-শৃংখলা! যেভাবে পানিহাটির প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর তথা কংগ্রেস নেতা সম্ময় বন্দোপাধ্যায়কে (Sanmoy Banerjee) পুলিশ তুলে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করেছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তা কোনও গণতান্ত্রিক দেশে সম্ভব নয়।” রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) সে বিষয়ে বিস্তারিত জানিয়ে এলেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সোমবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানালেন কংগ্রেসের দুই নেতা। পাশাপাশি, সম্ময় বন্দ্যোপাধ্যায়ের ওপর পুলিশি নির্যাতন হয়েছে, তার সঙ্গে যে সমস্ত পুলিশ আধিকারিকরা যুক্ত তাদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। প্রয়োজনে আইনি পথে যাবে কংগ্রেস, হুঁশিয়ারি মান্নানের।

এদিন দুপুরে রাজভবনে এসে রাজ্যপালর সঙ্গে সাক্ষাৎ পর্বে ছিলেন লোকসভার সাংসদ আবু হাসেম খান চৌধুরী (Abu Hasem Khan Chowdhry), ফারাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক প্রমূখ। প্রায় ঘন্টা খানেকের বৈঠক শেষে সাংবাদিকদের প্রদীপ ভট্টাচার্য্য (Pradip Bhattacharya) বলেন, “যেভাবে রাতের অন্ধকারে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা কোনও মতেই কাম্য নয়।একটি গণতান্ত্রিক রাজ্যে আইন শৃঙ্খলা মেনে এই কাজ কোনওদিনই করা যায় না। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরেও তিন থেকে চার ঘণ্টা কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।” রাজ্যের আইন-শৃঙ্খলা বলে যে কিছুই নেই এই ঘটনা তার প্রমাণ বলে দাবি করেন এই রাজ্যসভার সাংসদ। প্রদীপ ভট্টাচার্যের আরও দাবি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বিরুদ্ধে অনেক সমালোচনা করেন তাহলে কি মুখ্যমন্ত্রীকেও জেলে ঢোকানো হবে সেই কারণে! তিনি জানান, এসব বিস্তারিতভাবে জানাতেই কংগ্রেস প্রতিনিধিদলের রাজ্যপালের কাছে আসা রাজ্যপাল সামগ্রিক বিষয় শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশ্বস্ত করেছেন বলে দাবি কংগ্রেসের।

অন্যদিকে সময় বন্দ্যোপাধ্যায়েরকে পুলিশি হেফাজতে অর্ধনগ্ন করে চূড়ান্ত পাশবিক নির্যাতন চলানো হয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। তিনি বলেন, “প্রয়োজনে আইনী দিক খতিয়ে দেখে আইনি পথে লড়াই হবে। যে পুলিশ অফিসার এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা কিছু সাজানো অভিযোগ করে এই ধরনের চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে তদন্ত করতে হবে।” বিরোধী দলনেতার আরও সংযোজন, “মুখ্যমন্ত্রী কিছু জানেন না তা তো হতে পারে না‌ তার গোচরে এইসব হচ্ছে ফলে মুখ্যমন্ত্রীর থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না। লড়াই আইনি পথেই হবে প্রয়োজনে বড় আন্দোলন করবে কংগ্রেস।”

পাশাপাশি , ফারাক্কার নুরুল ইসলাম কলেজের ২৫ বছর বর্ষপুর্তি অনুষ্ঠান উপলক্ষে রাজ্যপাল জগদীপ ধনখড়কে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন সেই কলেজের অধ্যাপকরা। সঙ্গে ফারাক্কার বিধায়ক মইনুল হক (Moinul Haq) এবং নিজের লোকসভা এলাকায় এই কলেজ হওয়ার কারণে কংগ্রেসের লোকসভার সাংসদ আবু হাসেম খান চৌধুরী, রাজ্যপালকে ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *