Breaking News
Home / TRENDING / “আমাকে মেরুদন্ডহীন ভাবলে ভুল করবেন”, মমতাকে বার্তা রাজ্যপালের

“আমাকে মেরুদন্ডহীন ভাবলে ভুল করবেন”, মমতাকে বার্তা রাজ্যপালের

নীল রায়।

“আমাকে মেরুদণ্ডহীন ভাবলে ভুল করবেন।” এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে কড়া সতর্কবার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার কলকাতার এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সাংবিধানিক দায়িত্বই আমি পালন করছি। কেউ কোথাও যদি দেখাতে পারেন, আমি রাজ্যপাল হিসেবে লক্ষ্মণরেখা অতিক্রম করছি, তা হলে ভুল স্বীকার করে নেব।’’ সরকারের প্রতি তাঁর আরও বার্তা, ‘‘এখানে যুদ্ধ করতে আসিনি। আমাকে ভদ্রলোক ভাবলে আমি তাই। কিন্তু কেউ যদি ভাবেন আমি মেরুদণ্ডহীন, নিরস্ত্র, তা হলে ভুল হবে!’’ রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক যে কতটা ‘মধুর’ তা এদিনের সাক্ষাৎকারে বারবার বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল।

সম্প্রতি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও যে তার মতামতকে গুরুত্ব দেয়নি রাজ্য সরকার তাও অভিযোগের সুরে জানিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর অভিযোগ, “রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হওয়া সত্ত্বেও আমাকে কিছু জানানো হয় না। কোনও তথ্য না দিয়েই সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয়েছে।” এরপরেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এখানে উচ্চশিক্ষা পঙ্গু। শিক্ষায় রাজনীতিকরণ কেন হচ্ছে?’’

বর্ষিয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherji) ও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji) মানুষের রাজ্যপালকে আক্রমণ করেছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন ‘‘মন্ত্রীরা না জেনে যা খুশি বলছেন। ওঁরাই আমাকে প্রতিক্রিয়াশীল করেছেন!’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে রাজ্যপাল বলেন, ‘‘এখনও উনি নিজে কিছু বলেননি। তবে ওঁর মন্ত্রীরা যা বলছেন, তা ওঁর অজ্ঞাত বলে মনে হয় না। এই রাজ্য সরকারের সঙ্গে বিবাদ হবে, কল্পনা করতে পারিনি। আসলে এখানে আমি অসহিষ্ণুতার স্বীকার।’’

রোডে কার্নিভালের দিনের ঘটনা টেনে ফের রাজ্যপাল বলেন, ‘‘রাজ্যপালকে এক কোণে পাঠিয়ে মুখ্যমন্ত্রী নিজে বড় মঞ্চে থাকলেন। রাজ্যপালের দফতরকে এ ভাবে অসম্মান করলেন কেন?’’ তিনি আরও বলেন ‘‘ঘটনার পরে চারদিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আমি প্রোটোকল বিলাসী নই। কিন্তু প্রোটোকল না মেনে রাজ্যপালের দফতরকে অসম্মান করা হল বলেই মুখ খুলতে বাধ্য হয়েছি।’’ সরকার পক্ষ অবশ্য রাজ্যপালের অভিযোগের জবাবে কোনও মন্তব্য করতে চায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *